× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'ব্যাচেলর পয়েন্ট' নাটকের শিল্পীদের নিয়ে এবার অমির বিদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ২০:৩৭ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ২১:২২ পিএম

'ব্যাচেলর পয়েন্ট' নাটকের শিল্পীদের নিয়ে এবার অমির বিদেশ

ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন নির্মাণ করেছে ৩ নাটক। হালের আলোচিত নির্মাতারা নির্মাণ করেছেন এ নাটকগুলো। 

এর মধ্যে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন ‘বিদেশ’ নামের নাটকটি। ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ উন্নত বিশ্বে অবৈধ পথে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে বহু মর্মান্তিক খবর দেশি-বিদেশি মিডিয়ায় উঠে এসেছে। সমকালীন এই সংকটের গল্পই স্থান পেয়েছে এই নাটকে। 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন 'ব্যাচেলর পয়েন্ট' নাটকের তারকারা। তাদের মধ্যে আছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমাসহ আরও অনেকে।  

রুবেল হাসান নির্মাণ করেছেন অসাধারণ পারিবারিক গল্পের নাটক ‘প্রিয় পরিবার’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তারিন জাহান, সৈয়দ জামান শাওন, সাহেদ আলী, রুকাইয়া জাহান চমক, মখনুন সুলতানা মাহিমা, সাদ সালমি নাওভি। 

মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় রয়েছে নাটক ‘কবিতার চার লাইন’। রোমান্টিক এই নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভান, তানিয়া বৃষ্টি, আজিজুল হাকিম, শশী আফরোজা, ফররুখ আহমেদ রেহান, উর্মি জাহান মিষ্টিসহ আরও অনেককে। 

ঈদে ‘ক্লাব ইলেভেন’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকগুলো। প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম-বিরহ, প্রাপ্তি-অপ্রাপ্তি, মায়া-মমতা, দায়িত্ব ও দায়বদ্ধতার মিশেলে নির্মিত হয়েছে এই নাটকগুলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা