প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ২০:২৭ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ২০:৫৮ পিএম
প্রকাশ পেয়েছে নতুন নাটক ‘আক্ষেপ’-এর প্রথম লুক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। রীতিমতো লাইক, কমেন্ট ও শেয়ারের ঝড় উঠেছে।
বিশেষ করে, ফারহানের লুকের পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে বেশি। বলতে গেলে নাটকে লুকে ফারহানকে চেনাই যাচ্ছে না।
এ বিষয়ে নাটকের নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেন, 'এ গল্প নিয়ে ৪ বছর ধরেই কাজ করব করব করে করা হচ্ছিল না। ফাইনালি এই গল্প যখন আমি ফারহানের সঙ্গে শেয়ার করলাম, তখন সে আমাকে পরামর্শ দিল যেন ঈদের জন্য করি। এরপর পরিকল্পনা করে কাজটা শুরু করি। নাটকটি প্রযোজনা করেছেন জি সিরিজের খালেদ ভাই।
’তার সাপোর্ট ছাড়া কাজটি সুন্দরভাবে শেষ করতে পারতাম না। কাজটা করেছি মানিকগঞ্জের পদ্মার চরে। প্রচণ্ড গরমে চরের মধ্যে কাজটা করা খুবই চ্যালেঞ্জিং ছিল। ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা কাজটা সম্পূর্ণ করেছি। এজন্য সবাই খুবই পরিশ্রম করেছেন।'
এই গল্পে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন সামিরা খান মাহি, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, শোয়েব মনির, শাহীন মৃধা, রাশেদ ইমরান, মামুনসহ আরও অনেকেই।