× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ বছর বয়সে মারা গেছেন কে-পপ তারকা মুনবিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৮:০০ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৮:০৫ পিএম

কে-পপ তারকা মুনবিন। ছবি : সংগৃহীত

কে-পপ তারকা মুনবিন। ছবি : সংগৃহীত

কোরীয় পপ সংগীত জগতের পরিচিত মুখ মুনবিন মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন। তার মিউজিক লেভেল ফ্যান্টাজিও বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ছিলেন ছেলেদের জনপ্রিয় কে-পপ দল ‘অ্যাস্টো’র সদস্য।  

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ফ্যান্টাজিওর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্ট্রোর সদস্যরা এবং ফ্যান্টাজিওর সহকর্মী শিল্পী ও কর্মীরা তার মৃত্যুতে হতবাক ও গভীরভাবে শোকাহত। আমরা তার মৃত্যুতে শোক জানাচ্ছি।’

মুনবিনের শেষকৃত্যের বিষয়ে ফ্যান্টাজিওর পক্ষ থেকে জানানো হয়, তার শেষকৃত্য আত্মীয়দের ইচ্ছার ভিত্তিতে পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও সহকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং যতটা সম্ভব শান্তভাবে অনুষ্ঠিত হবে।  

গত বুধবার মুনবিনের ম্যানেজার তাকে বেশ কয়েকবার কল ও মেসেজ পাঠালেও তিনি সাড়া দেননি। সেদিন সন্ধ্যার দিকেই তার খোঁজ নিতে বাড়িতে গেলে তাকে মৃত অবস্থায় পান।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে পুলিশ তার মৃত্যুর তদন্ত করছে এবং এখন পর্যন্ত কোনো খারাপ কিছুর লক্ষণ পায়নি তারা।

তবে স্থানীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, তাকে রাজধানীয় সিউলের গাংনাম জেলার একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তার মে মাসেই বুসানের একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল।

২০১৬ সালে আস্ট্রোর সদস্য হিসেবে আত্মপ্রকাশ করার আগে মুনবিন একজন শিশু অভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন।

দক্ষিণ কোরিয়ায় তরুণ-তরুণীদের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো আত্মহত্যা। ধনী দেশগুলোর ওইসিডি গ্রুপের মধ্যে এই দেশটিতেই আত্মহত্যার হার সবচেয়ে বেশি।

এর আগে ২০১৭ সালে, দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ছেলেদের কে-পপ ব্যান্ড শাইনের প্রধান গায়ক জংহিউন মাত্র ২৭ বছর বয়সে আত্মহত্যা করেন।

সূত্র : আল জাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা