× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৌহিদের কণ্ঠে আসছে ‘রোদ্দুরে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৪:০২ পিএম

তৌহিদের কণ্ঠে আসছে ‘রোদ্দুরে’

তরুণ গায়ক তৌহিদ। প্রকাশ হচ্ছে তার নতুন গান। শিরোনাম ‘রোদ্দুরে’। তার সঙ্গে গানটিতে যৌথ কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা।এটি তৌহিদের গাওয়া দ্বিতীয় গান। এর আগে তিনি গেল বছর গেয়েছিলেন ‘খুব যতনে’ শিরোনামের গান।  

এবার তিনি গাইলেন ‘রোদ্দুরে’ নামের গানটি। এটি লিখেছেন সোমেশ্বর অলি। গানটিতে সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানের মিক্স মাস্টারিংয়ে ছিলেন আশিক মাহমুদ।

আজ ২০ এপ্রিল সন্ধ্যায় ৭টায় টি আর মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘রোদ্দুরে’ গানটি প্রকাশ হবে ভিডিও আকারে। এস আর ফিল্মসের আয়োজনে গানচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি নিয়ে কনা বলেন, ‘চমৎকার মিষ্টি কথায় সাজানো, অসাধারণ সুর ও সংগীত আয়োজনে আমার এবং তৌহিদ ভাইয়ের কণ্ঠে এই গানটি আশা করছি সবার মন ছুঁয়ে যাবে।’

গায়ক তৌহিদ বলেন, ‘এই গানের গীতিকার ও আমার সহশিল্পী দুজনই এমন মানুষ যাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। ঈদের গান হিসেবে ‘রোদ্দুরে’ সবার হৃদয় ছুঁয়ে যাক সেই প্রত্যাশা করছি।’

গানচিত্রটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এর সুর ও সংগীত পরিচালক আকাশ মাহমুদও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা