× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েব সিরিজে আমান-জ্যোতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৩:৪৯ পিএম

ওয়েব সিরিজে আমান-জ্যোতি

দেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দুই বাংলাতেই কাজ করে পেয়েছেন প্রশংসা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পেলেন অভিনেত্রী। বেশ ভালোই কাটছে তার সময়। 

এর মধ্যে জানা গেল, এই তারকা একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এর নাম ‘অমানবিক’। এটি ৬ পর্বে নির্মিত হয়েছে। এতে জ্যোতির নায়ক আমান রেজা।

এ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, “আমি আর আমান রেজা জুটি হয়ে একটা ওয়েব সিরিজ করলাম। রোমান্টিক ধাঁচের এই সিরিজটির নাম ‘অমানবিক’। ৬ পর্বের সিরিজের প্রতি পর্বেই রয়েছে একটি করে গান। গানগুলোর শুটিং হয়েছে কক্সবাজার, বাকি গল্প ঢাকায়। খুব শিগগিরই নতুন একটি আ্যপসে প্রচারিত হবে সিরিজটি।”

ইওর ভিশন মাল্টিমিডিয়া থেকে নির্মিত হয়েছে সিরিজটি। এর প্রযোজক মনিরুল ইসলাম। এটি রচনা করেছেন ছটকু আহমেদ, পরিচালনায় তাজু কামরুল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা