× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাক্তারদের বীরত্ব নিয়ে সিনেমা আসছে ১৬ সেপ্টেম্বর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২ ২২:৫০ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৪ এএম

ছবি : ফারহান ফয়সাল

ছবি : ফারহান ফয়সাল

‘বাংলাদেশে নানা রকম বীরত্বের গল্প রয়েছে। এটা বীরের দেশ। এখানে একজন পুলিশ বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। একজন আর্মি, একজন র‍্যাব বীর। একজন কৃষকও আমাদের শ্রেষ্ঠ বীর। আমরা এই সিনেমাটি করেছি ডাক্তারদের বীরত্ব নিয়ে। এটি একটি পলিটিক্যাল থ্রিলার মুভি। সিনেমা হয়ে ওঠার সব রসদ আছে। আশা করি ছবিটি দেখলে দর্শক আনন্দিত হবেন’--এভাবেই ‘বীরত্ব’ ছবি নিয়ে বলছিলেন নায়ক ইমন। 

আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। সাইদুল ইসলাম রানা পরিচালিত ছবিটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন হয়ে গেল ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায়। এখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক ইমন, নায়িকা সালওয়া, নিপুণ। আরও ছিলেন ছবির শিল্পী আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, কচি খন্দকার, মনিরা মিঠু, জেসমিন, শিশুশিল্পী এমিলিয়া, প্রযোজক রঞ্জন, পরিবেশক জাহিদ হাসান অভিসহ অনেকে।

অতিথি হিসেবে ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মমহাসচিব শাহীন সুমন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল ও অন্যরা।

অনুষ্ঠানে সোহানুর রহমান সোহান বলেন, ছবিটি আমরা দেখেছি, সেন্সর বোর্ডে। ভালো ছবি। সবাই ভালো অভিনয় করেছেন। সবচেয়ে ভালো করেছে শিশুশিল্পী। ছবিটির জন্য শুভকামনা রইল।

ছবির প্রযোজক রঞ্জন বলেন, ‘এটা আমাদের পিং পং  এন্টারটেইনমেন্টের তৃতীয় সিনেমা। আমরা যাত্রা করি তারকাঁটা দিয়ে। এরপর আইসক্রিম। আজকে পরাণের যে রাজ সে আমাদের তৈরি শিল্পী। হাওয়ার যে নাজিফা তুষিকে নিয়ে আলোচনা হচ্ছে সেও আমাদের সিনেমা দিয়ে যাত্রা করেছে। আইসক্রিম সিনেমার জুটি ছিল তারা। আর বীরত্ব দিয়ে আমরা সালওয়াকে আপনাদের সামনে নিয়ে আসছি। এই ছবি দিয়ে ভিলেন হিসেবে হাজির হচ্ছেন ইন্তেখাব দিনার। আশা করি এটা চমকে দেবে সবাইকে।’

নিজের বক্তব্যে শাহীন সুমন বলেন, ‘আশা করছি এই ছবিটি সিনেমা হলেও বীরত্ব দেখাবে। এ মুহূর্তে পরাণ দর্শকের পরাণ জুড়িয়েছে। হাওয়ার জোয়ার বইছে। ‘বীরত্ব’ এই সাফল্য বজায় রাখবে প্রত্যাশা করছি।’

‘বীরত্ব’কে শুভেচ্ছা দিয়ে পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘ছবিটি আমি দেখেছি সেন্সর বোর্ডে থাকার সুবাদে। আমার দারুণ লেগেছে। ইন্তেখাব দিনার ও আহসান হাবীন নাসিম খুব ভালো কাজ করেছেন। তাদের নিয়ে মূলধারার সিনেমা বেশি বেশি করা উচিত বলে মনে করি। আমাদের শিল্পী সংকট দূর হতে পারে। আর ইমন ও নিপুণ পরীক্ষিত দুজন শিল্পী সিনেমার। তারা এখানে নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমার বিশ্বাস ‘বীরত্ব’ সবার ভালো লাগবে।’

প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘সিনেমার লাভ খেয়ে ফেলে কাকরাইলের চক্র। আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে তারা। তাদের ব্ল্যাকমেলের কারণে প্রযোজকরা টাকা পায় না। প্রযোজক কি টাকা ছাড়া সিনেমা বানান? তাহলে সিনেমা মুক্তি দেওয়ার সময় কেন তারা টাকা পাবে না? তারা বলে এর ছবি চলে না, ওর ছবি চলে না। সব হচ্ছে নাটক। প্রযোজক মারার নাটক। আমি এখানে উপস্থিত পরিচালক, শিল্পী, প্রযোজক সমিতির নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে। প্লিজ, ব্যবস্থা নিন।’

নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘আমাদের নাটক ও সিনেমার দর্শক অনেকদিন ধরেই ছিল না। এর অন্যতম কারণ ধারাবাহিক ভালো ছবির অভাব। সেই সঙ্গে করোনার কারণেও আমাদের অনেক ধাক্কা সামলাতে হয়েছে। এখন আমরা সেই সংকট কাটিয়ে উঠেছি। আশা করছি আমাদের সিনেমাটিও ভালো যাবে। আর আমি ছোট পর্দার শিল্পী হিসেবে নিজেকে দেখতে চাই না। আমি শিল্পী বা অভিনেতা। কাজ করতে চাই।’

অভিনেত্রী মনিরা মিঠু তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বীরত্ব’ ভালো ছবি। দেশপ্রেমের গল্প। অন্যায়ের প্রতিবাদেত গল্প। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প। সবাই এখানে ভালো কাজ করেছেন। তবে ইন্তেখাব দিনার ভাই ছক্কা মেরে দিয়েছেন। আমার দেখা নাটকের সবচেয়ে ভালো মানুষ তিনি। তাকে এখানে দর্শক দারুণ একটা নেতিবাচক চরিত্রে দেখবেন দর্শক। আপনারা হলে আসবেন। ছবিটি দেখবেন।’

অভিনেত্রী নিপুণ বলেন, ‘অনেকদিন পর একটি ভালো ছবিতে ভালো চরিত্রে কাজ করলাম। এটাও বলতে চাই অনেকদিন পর টিভি ও চলচ্চিত্রের মানুষ মিলে কোলাবরেশনে কাজ করলাম। এভাবেই দুই মাধ্যমের শিল্পীদের মিলনমেলায় আমরা সিনেমাকে এগিয়ে নিতে চাই। আপনারা দর্শকরা হলে এসে ছবিটি দেখবেন এই প্রত্যাশা।’

এ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সালওয়ার। তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। আমি সবার দোয়া চাই, ভালোবাসা চাই। আমাদের এই সিনেমাটি সবাই এসে হলে দেখবেন ‘

শিশুশিল্পী এমিলিয়া জানায়, ‘আমি অনেক মজা করেছি কাজ করতে গিয়ে। আপনারা সবাই ছবিটি দেখতে আসবেন। আমার ‘বীরত্বৎ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।’

ছবিতে ভিলেন চরিত্রে দেখা দেবেন ইন্তেখাব দিনার। তিনি বলেন, ‘আমি নাটকের মানুষ। কিন্তু সিনেমাতেই জন্ম। আমার দাদার হল ছিল। মময়মনসিংহের পুরবী হল। তাই সিনেমার সঙ্গেই আমার বেড়ে ওঠা। রাজ্জাক শাবানার ছবি দেখতে যেতাম। স্কুল পালিয়ে দেখতে যেতাম হুমায়ুন ফরীদির সিনেমা। উনাকে দেখতে দেখতে উনার মতো হতে চাইতাম। অবশেষে তার মতো একটি চরিত্রে কাজের সুযোগ হলো। আমি খুব আনন্দিত। অনেক বড় চরিত্র৷ জানি না কতটুকু করতে পেরেছি। চেষ্টা করেছি। আপনারা সবাই হলে ছবিটি দেখতে যাবেন ‘

‘বীরত্ব’ সিনেমায় মন্দ চরিত্রের সংসদ সদস্য হিসেবে দেখা যাবে কচি খন্দকারকে। তিনি বলেন, ‘এটা মফস্বলের গল্পের ছবি। কুষ্টিয়ায় শুটিং হয়েছে। পরিচালক সাইদুল ইসলাম রানা সেখানকার ছেলে। সে যা দেখেছে, শুনেছে জেনেছে তাই তুলে এনেছে সিনেমায়। এখন সিনেমায় ভালো দিন চলছে। আপনারা সবাই জেগেছেন। আমাদের ‘বীরত্ব’ সিনেমাটাকেও জাগিয়ে রাখবেন প্লিজ।’0

নায়ক ইমন বলেন, ‘শুধু সিনেমা করব বলে নাটকে অনেক সুযোগ থাকা সত্বেও কাজ করিনি। শেষ বিন্দু দিয়ে সিনেমায় কাজ করে যেতে চাই। আপনারা যারা সাংবাদিক ভাইবোনেরা আছেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ। এ ছবিটা আমার ক্যারিয়ারের সেরা একটি হতে যাচ্ছে হয়তো। এখানে একজন ডাক্তারের চরিত্রে কাজ করেছি আমি। খেয়াল করবেন আমাদের দেশে পুলিশ, র‍্যাবের সিনেমা হয়েছে। আমার ‘বীরত্ব’ ছবিটা ডাক্তারের গল্পে। এখানে গল্প আছে, বিনোদন আছে। চমৎকার সব শিল্পীরা এখানে কাজ করেছেন। আপনারা ছবিটি দেখবেন, অন্যদেরও দেখতে বলবেন।’

পরিচালক সাইদুল ইসলাম রানা তার ক্যারিয়ারের প্রথম ছবির জন্য দোয়া চান।


প্রবা/এলএ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা