× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার হিমি'র কন্ঠে গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৪:৩৮ পিএম

এবার হিমি'র কন্ঠে গান

জান্নাতুল সুমাইয়া হিমি। এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের সুনিপুণ কৌশল ও দক্ষতায় ভক্তদের হৃদয়ে নিজের অবস্থানকে পোক্ত করেছেন অনেক আগেই। কিন্তু অভিনয়ের প্রতিভার পাশাপাশি হিমির যে আরও একটি প্রতিভা আছে সেটা হয়তো জানেন না অনেকেই। হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে হিমির অবাধ দখল। ছোটবেলা থেকেই গান শিখেছেন হিমি। এবার হিমির কন্ঠে গানও শুনতে পাবেন তার ভক্তরা। 

প্রথমবারের মত গান গাইলেন জান্নাতুল সুমাইয়া হিমি। এবারের ঈদুল ফিতরের চাঁদ রাতে ধ্রুব টিভি'র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’। সেই নাটকেরই বিশেষ একটি গানে কন্ঠ দিয়েছেন হিমি। তার সহশিল্পী আভরাল সাহির। ‘পরান পাখি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির।

প্রথমবার গান গাওয়া নিয়ে উচ্ছ্বসিত হিমি জানালেন, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায়  গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিলো বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সঙ্গীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।' 

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে ঈদের দিন। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপ-এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা