× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপস্থাপনায় আঁখি আলমগীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৩:৪৯ পিএম

উপস্থাপনায় আঁখি আলমগীর

আঁখি আলমগীর বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি অসংখ্য ছবিতে প্লে-ব্যাক করেন। ‘ভাত দে’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ‘মায়ানগর’ নামে একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করলেও ছবিটি মুক্তির আলো দেখেনি। এ ছাড়া তিনি চাঁদ ফুল অমাবস্যা নামে একটি ধারাবাহিক নাটকেও সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেন। তিনি ‘একটি সিনেমার গল্প’ ছবিতে ‘গল্প কথার কল্পলোকে’ গানের জন্য সেরা গায়িকা হিসেবে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এবার তিনি ঈদে আসছেন উপস্থাপনা নিয়ে। চ্যানেল নাইনের ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তবুও গান’ নামের অনুষ্ঠান। দেশের খ্যাতিমান অনেক অভিনয়শিল্পীই আছেন যারা একাধিক মাধ্যমে কাজ করে দর্শক-শ্রোতাদের কাছে হয়েছেন নন্দিত। তবে অভিনয় কিংবা অন্য মাধ্যম থাকতেও গানকে ধারণ করেন তারা। সেই সব তারকাকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করবেন দ্বৈতসত্তার শিল্পী আঁখি আলমগীর। ঈদের দিনের আয়োজনে এতে অতিথি হবেন চঞ্চল চৌধুরী। ঈদের দ্বিতীয় দিন মেহের আফরোজ শাওন, ঈদের তৃতীয় দিনে ফজলুর রহমান বাবু। ঈদের চতুর্থ দিনে আসবেন আগুন। ঈদের ষষ্ঠ দিন আসবেন শম্পা রেজা। ঈদের পঞ্চম দিনে দেখা যাবে প্রয়াত অভিনেতা মাসুম আজিজকে নিয়ে একটি পর্ব।

এই অনুষ্ঠান নিয়ে আঁখি আলমগীর বলেন, “আয়োজনটির ভাবনাই ব্যতিক্রম। আমাদের এখানে এমন অনেক তারকাই আছেন যারা অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও জড়িত। নিয়মিত গান করেন তারা। সেই সব তারকাকে নিয়ে ‘তবুও গান’ সাজানো হয়েছে। আমি মনে করি ঈদ আয়োজনে এই অনুষ্ঠানটি দর্শকের মন জয় করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা