প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:২১ পিএম
টেলিভিশন নাটকে নিয়মিত মুখ জাহের আলভীর। নিয়মিত কাজ করছেন তিনি নাটক বিজ্ঞাপনে। বর্তমানে এই অভিনেতা আসন্ন ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশকিছু নাটকের কাজ শেষ করেছেন। এবারের ঈদে আলভীকে প্রায় এক ডজন নতুন নাটকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
জাহের আলভি অভিনীত নাটকগুলোতে সহ-অভিনেত্রী হিসেবে দেখা যাবে অহনা রহমান, ফারিয়া শাহরিন, সাদিয়া জাহান প্রভা, ইফফাত আরা তিথি ও সেমন্তি সৌমিকে। এরমধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো বংশপরিচয়, পিরিতের পেত্নী ভালো, ডিস্কো বাবু, হুলস্থুল প্রেম, বউ মরা কপাল, চোরে চোরে জামাই বউ ইত্যাদি।
তবে গত ঈদের মত এবারে তার নাটক আসবে না। এবার তিনি নাটকের মানের দিকে নজর দিয়েছেন সংখ্যা কমিয়ে। দর্শকদের মাঝে ভিন্নভাবে উপস্থিত হতে চলেছেন উল্লেখ্য করে আলভী বলেন, ‘ঈদে বেশ কিছু ভাল কাজ করছি। গত ঈদে অনেক নাটক করেছিলাম এই ঈদে তুলনামূলক একটু কম নাটক করছি। কাজের সংখ্যা কমিয়ে মান বাড়ানোর চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের গল্পে কাজ আসছে৷ রোমান্টিক, ইমোশনাল, অ্যাকশনধর্মী, কমেডি সব ধরনের।’
উল্লেখ্য, ২০১৩ সালে শাহেদ শরিফের 'অসমাপ্ত কাহন' নাটকে প্রথমবার অভিনয় করেন তিনি। এরপরের গল্পটা এগিয়ে চলার। ইতোমধ্যে তার অভিনীত অনেক নাটক দর্শকপ্রিয় হয়েছে। সম্প্রতি এই অভিনেতার ১০০টি নাটক ইউটিউবে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এমন রেকর্ডের মাইলফলক কেক কেটে উদ্যাপন করন আলভী।