× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমে মজেছেন কাইলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৪:৩১ পিএম

 প্রেমে মজেছেন কাইলি

প্রেম করছেন রিয়েলিটি স্টার ও মডেল কাইলি জেনার ও হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে। জানুয়ারিতে ট্রাভিস স্কটের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে কাইলির।জানুয়ারি মাসে প্যারিস ফ্যাশন শোতে অংশগ্রহণের পরে অস্কারে মনোনয়ন পাওয়া অভিনেতা টিমোথির সঙ্গে কাইলির প্রেমের গুঞ্জন ছড়ায়। সেই সময়ে তোলা তাদের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন তারা।

হলিউড ভিত্তিক এক গণমাধ্যম থেকে জানা জায়, টিমোথির সঙ্গে প্রেম করছেন কাইলি। তবে সূত্র জানিয়েছে, সম্পর্কের ব্যাপারে খুব বেশি সিরিয়াস হননি এখনও তারা। তবে টিমোথির সঙ্গ উপভোগ করছেন কাইলি।

সূত্র আরও জানিয়েছে, কাইলি ঠিক করেছেন সম্পর্কের বিষয়টি এখনই প্রকাশ্যে আনবেন না।

প্রেমের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কাইলি। গুঞ্জন ছড়ানোর পরে দুজনকে একসঙ্গে কোনো পাবলিক প্লেসে দেখাও যায়নি।

হলিউড অভিনেতা টিমোথির এর আগে প্রেম ছিল ম্যাডোনার মেয়ে লিওনের সঙ্গে। শোনা গেছে জনি ডেপের মেয়ে লিলি-রোজ ডেপ এবং গায়িকা-অভিনেত্রী এইজা গঞ্জালেসের সঙ্গে প্রেম ছিল টিমোথির।





শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা