× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ধারাবাহিক নাটকে মৌ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৪:০৩ পিএম

এবার ধারাবাহিক নাটকে মৌ

দেশের নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। মডেল হিসেবেই শোবিজে পা রাখেন তিনি। দিনে দিনে নিজেকে দেশের মডেল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মৌ অনিয়মিত হলেও বেশকিছু নাটক-টেলিফিল্মে তাকে দেখা গেছে। কাজ করেছেন একটি ওটিটি কন্টেন্টেও।

এবার আসছে রোজার ঈদে ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হবেন তিনি। তাকে দেখা যাবে একটি ধারাবাহিক নাটকে। ৭ পর্বের এ ধারাবাহিকের নাম ‘চাঁদ হাসে আরো আসে’। এটি প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে চ্যানেল নাইনে।

ঈদ আয়োজনের বিশেষ নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। এতে মৌয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, ডলি জহুর, দিলারা জামান, আফসানা মিমিসহ অনেকে। নাটকটি নিয়ে মৌ বলেন, ‘অনেক দিন পর একটা ভালো গল্পের প্রস্তাব পেয়ে ভালো লাগল। তাই এতে কাজ করলাম। ঈদের জন্য স্পেশাল কাজ এটা। সঙ্গে অনেক প্রিয়মুখকে পেয়েছি। আশা করছি কাজটি দর্শকেরও ভালো লাগবে।’ এদিকে মৌকে আসছে ঈদে আরও কিছু নাটক ও অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা