× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন গান নিয়ে ফিরছে নগর বাউল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৪:০০ পিএম

নতুন গান নিয়ে ফিরছে নগর বাউল

বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি মাহফুজ আনাম জেমস। গতবারের মতো এবারও রোজার ঈদের চাঁদরাতে নতুন গান উপহার দিতে যাচ্ছেন তিনি। বসুন্ধরা এলপি গ্যাসের প্রযোজনায় নতুন গানটির কথা ও সুর করেছেন জেমস নিজেই। গানটি জেমসের পক্ষ থেকে তার ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে আসছে। 

জেমসের নতুন এ গানের নাম ‘সবই ভুল’। আসছে ঈদুল ফিতরের চাঁদরাতে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। গানটি নিয়ে সোমবার (১৭ এপ্রিল) জেমস সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সিনেমায় এককভাবে গান করছেন। কিন্তু আপনার ব্যান্ডদল নগর বাউল থেকে নতুন গান কবে আসবে? উত্তরে জেমস বলেন, ‘দীর্ঘসময় ধরেই ব্যান্ডের নতুন গান আমরা মুক্তি দিচ্ছি না। তবে পরিকল্পনা চলছে নতুন গান মুক্তি দেওয়ার। যেহেতু এখন আর অ্যালবাম সেভাবে মুক্তি দেওয়া হচ্ছে না। আর চাহিদাও নেই। তাই আশা করছি ভক্তদের নতুন একটি গান উপহার দেওয়ার। কবে দেব সময় হলেই জানিয়ে দেওয়া হবে। কারণ আমি ভবিষ্যৎ নিয়ে কখনও পরিকল্পনা করি না।’

অনুষ্ঠানে জেমস জানান, ‘সবই ভুল’ শিরোনামের নতুন গানটি তিনি বিশু শিকদারের সঙ্গে যৌথভাবে লিখেছেন। এ ছাড়া গানটির সুরও করেছেন জেমস নিজে। এই অভিজ্ঞতা ছিল জেমসের কাছে বেশ উপভোগ্য।

সংবাদ সম্মেলনে বসুন্ধরা ‘সবই ভুল’ গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এমএম জসিম উদ্দিন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুব আলমসহ বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ এবং বসুন্ধরা ডিজিটালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘসময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য ‘তারায় তারায়’, ‘ লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমণি, ‘দুঃখিনী দুঃখ করো না, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

চলচ্চিত্রেও গানে জেমস পেয়েছেন আকাশছোঁয়া সাফল্য। নব্বই দশকে ‘নারীর মন’ সিনেমায় নায়ক রিয়াজ পর্দায় হাজির হয়েছিলেন জেমসের ‘মীরাবাঈ’ গান নিয়ে। সেটাই জেমসের শুরু সিনেমায়। এরপর তিনি গেয়েছেন ‘আসবার কালে আসলাম একা’, ‘আমি জেল থেকে বলছি’, ‘ তোর প্রেমেতে অন্ধ হলাম’সহ বেশ কিছু গান। 

জেমস তার কণ্ঠের মুগ্ধতা ছডিয়েছেন বলিউডেও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা