× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে জেমসের নতুন গান ‘সবই ভুল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৫:৩০ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৬:০৫ পিএম

আসছে জেমসের নতুন গান ‘সবই ভুল’

নগরবাউল জেমস ভক্তদের জন্য সুখবর। আসছে ঈদুল ফিতরের চাঁদ রাতে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্ল্যাটফর্মে ‘সবই ভুল’ শিরোনামের নতুন একটি গান মুক্তি পাচ্ছে।সোমবার (১৭ এপ্রিল) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর কনফারেন্স রুমে বসুন্ধরা এলপি গ্যাসের পৃষ্ঠপোষকতায় জেমসের এই গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিন, চিফ ফিন্যানশিয়াল অফিসার মাহবুব আলমসহ বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ এবং বসুন্ধরা ডিজিটালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেমস বলেন, ‘প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। বসুন্ধরার আন্তরিকতা এবং কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব। বসুন্ধরা ডিজিটালের জন্য শুভ কামনা। আশা করি এই প্ল্যাটফর্ম দেশের এক নম্বর এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে অচিরেই জায়গা করে নিবে। ’ 

অনুষ্ঠানে জানানো হয়, বসুন্ধরা গ্রুপ সেক্টর-এ কর্তৃক পরিচালিত ‘বসুন্ধরা ডিজিটাল’ ইউটিউবের যাত্রা খুব বেশি দিনের নয়। নতুন হলেও ভিন্নধর্মী এবং সৃষ্টিশীল কনটেন্ট উপহার দেওয়ার জন্য ইতোমধ্যেই চ্যানেলটি পেয়েছে দর্শক জনপ্রিয়তা।

লক্ষাধিক সাবস্ক্রাইবারের এই চ্যানেলটি তাদের নিজস্ব পণ্যের সৃষ্টিশীল বিজ্ঞাপন ভিডিও ছাড়াও নিয়ে এসেছে বেশ কিছু মৌলিক ভিন্নধর্মী নাটক। যা সাড়া ফেলেছে ইউটিউবের দর্শকদের মধ্যে। তারই ধারাবাহিকতায় নিজেদের প্রোডাকশন- এ দ্বিতীয় মিউজিক ভিডিও পাবলিশ করতে যাচ্ছে এই ইউটিউব চ্যানেলটি।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা