× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধ্রুব মিউজিক স্টেশনে বর্ণিল আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১২:৫৪ পিএম

ধ্রুব মিউজিক স্টেশনে বর্ণিল আয়োজন

ওকে :: মোস্তফপ্রতিবছর ঈদ এলেই বর্ণিল আয়োজন নিয়ে হাজির হয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি তারকা শিল্পীদের পাশাপাশি সাধ্যমতো নতুন প্রতিভাবানদের গান প্রকাশ করে আসছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেই তারা তাদের ঈদ আয়োজন সাজিয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশনের ঈদ আয়োজনের মিছিলে আছে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে একটি গান। এতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের গীতিকবিতায় আঁখি আলমগীরের কণ্ঠ দিয়েছেন। নাম ‘ কোথায় রেখেছো আমায়’। সংগীতায়োজনে রাজা কাশেফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাশের কণ্ঠে গান ‘মিথ্যেবাদী রে’ প্রকাশ পাবে। প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন কিশোর দাশ নিজেই। আর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ। 

ফাহমিদা নবী এবার কণ্ঠ বেঁধেছেন নবাগত কণ্ঠশিল্পী রাজ আজিমের সঙ্গে। আব্দুল আজিমের কথা ও সুরে গানের শিরোনাম ‘ভালোবাসার খেলা’। গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। 

মাহিন আওলাদের ভিডিও পরিচালানায় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ও আভরাল সাহিরের কণ্ঠে আসবে ‘পরান পাখি’। সোমেশ্বর অলির গীতিকবিতায় এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। 

আরও আসবে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজি শুভ ও স্বীকৃতির দ্বৈত গান ‘ বেয়াই বেয়াইন’। রনক রায়হানের কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পী। 

লুৎফর হাসানের কথা ও সুরে এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ শোনাবেন ‘ভুল সময়’-এর কথা। তরিক আল ইসলামের সংগীতায়োজনে এই গানটির ভিডিও নির্মাণ লুৎফর হাসানের। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মুহিন খানের গান ‘ওরে প্রিয়া’ আসবে। তারিক তুহিনের গীতিকবিতায় এতে সুর দিয়েছেন আহমেদ হুমায়ুন আর সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। 

অনুরূপ আইচের গীতিকবিতায় এবং রোমেল হাসানের সুর ও সংগীতায়োজনে খালেদ মুন্না শোনাবেন ‘ সোনা বউ’-এর গল্প। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। 

‘ঘুড়ি’খ্যাত লুৎফর হাসানের কণ্ঠে আসবে ‘আমি একা একাই থাকি। সালমা সুলতানার গীতিকবিতায় কণ্ঠ দেওয়ার পাশিাপাশি সুরও করেছেন তিনি। সংগীতায়োজন শান সায়েকের। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

গালিব সরদারের কথা এবং টুনাই দেবাশীষ গাঙ্গুলীর সুর ও সংগীতে আসেছে দুইটি গান। ‘যত্ন করে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাঘব চ্যাটার্জী এবং ‘উঠোন দুয়ার’ শিরোনামের গানটি গেয়েছেন ভারতের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ঈশান মিত্র। গান দুটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। 

প্রতিভাবান কণ্ঠশিল্পী কাজল আরিফের কণ্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘দুঃখের মুসাফির’ শিরোনামের নতুন গান। মো. মিজাহারুল ইসলামের কথায় সুর দিয়েছেন কাজল আরিফ ও সুব্রত সুমন। সংগীতায়োজনে আছেন সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। 

প্রকাশ হওয়ার কথা রয়েছে এই প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী প্রমা ইসলামের ‘কাল তুমি ছিলে পাশে’ গানটি। প্রয়াত কিংবদন্তি আলাউদ্দিন আলীর গীতিকবিতায় সুর ও সংগীতায়োজন করেছেন আরেক কিংকদন্তি শেখ সাদী খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন সম্রাট আজাদ।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল থেকে ঈদের বিশেষ গান ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা শুরু হয়েছে। যা ধারাবাহিকভাবে চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। ইউটিউবের পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা