প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৭:২৯ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১৭:৫৪ পিএম
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘পাপ’ -এর শুটিং অনেক আগেই সম্পন্ন হয়। সৈকত নাসিরের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেন জিয়াউল রোশান-ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।
অবশেষে আজ মুক্তি পেতে যাচ্ছে 'পাপ'-এর ট্রেলার। আর এই খবর নিশ্চিতভাবে জানা গেছে জাজ মাল্টিমিডিয়ার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। তারা পোস্টে ববির একটি অ্যাকশন লুকের একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, 'পাপী এক পাপ ঢাকতে আর এক পাপ করে! তারপর আর এক পাপ! এভাবে পাপের সাগরে ডুবতে থাকে! কিন্তু পাপ তার বাপকেও ছাড়ে না! পাপ ট্রেলার আসছে আজ সন্ধ্যা ৭টায়!'
‘পাপ’-এ রোশান-ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ অনেকে। ‘পাপ’-এর মাধ্যমে দীর্ঘদিন পরে প্রেক্ষাগৃহে আসছে জাজ প্রযোজিত কোনো সিনেমা।