× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেলমেটের মডেল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পলাশ, নিজেই করবেন পরিচালনা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৯ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৮:১১ পিএম

হেলমেটের মডেল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পলাশ, নিজেই করবেন পরিচালনা

দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে কাবিলা চরিত্রে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। তার নাটকগুলো নিয়ে দর্শক বরাবরই আগ্রহী।

এবার তিনি নতুন খবরের শিরোনাম হলেন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। 

দেশের একটি মোটরসাইকেল আমদানি প্রতিষ্ঠান বাজারে এনেছে ভারতের তৈরি ব্র্যান্ডের হেলমেট। প্রতিষ্ঠানটির সঙ্গে এই হেলমেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন ব্যাচেলর পলাশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশ। 

সেখানে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে আপাতত এক বছরের চুক্তি হয়েছে। একজন অভিনেতা হিসেবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, পাশাপাশি একজন ডিরেক্টর হিসেবে তাদের বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করে দেব, এমন কথাও হয়েছে।’

এদিকে বেশ কিছু নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা পলাশ।


প্রবা/ এলএ/এসআর
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা