× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিছুই হয়নি, ভুয়া খবর : সঞ্জয় দত্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৭:৩৮ পিএম

কিছুই হয়নি, ভুয়া খবর : সঞ্জয় দত্ত

১২ এপ্রিল বুধবার শোনা গিয়েছিল, শুটিং সেটে অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হন সঞ্জয় দত্ত। চোখে-মুখে, কনুইয়ে ভয়ংকর চোট পেয়েছেন তিনি। খবর প্রকাশ্যে আসার পর থেকেই  সঞ্জয়কে নিয়ে বেজায় উদ্বিগ্ন ভক্তরা। তার শারীরিক পরিস্থিতির খবর জানতে মুখিয়ে ছিলেন তারা। শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন সঞ্জয় দত্ত।

তিনি জানালেন, গোটা ঘটনাটিই রটনা। কিছুই হয়নি, ভুয়া খবর। আমি সম্পূর্ণ সুস্থ। প্রসঙ্গত, বুধবার সংবাদের শিরোনামে আসে যে বেঙ্গালুরুর শহরতলিতে দক্ষিণী সিনেমা ‘কেডি’-এর শুটিং চলাকালে সেটে মারাত্মক বোমা বিস্ফোরণ ঘটে। হাতে, কনুইয়ে চোট পান সঞ্জয়, যার জন্য শুটিং বন্ধ করে দিতে হয়েছে। অভিনেতা সুস্থ হলেই শুরু হবে কাজ। এমন খবর ছড়ানোর পর শেষমেশ মুখ খুলতে বাধ্য হন সঞ্জু।

সকলের জ্ঞাতার্থে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানান, “আমি নাকি আহত হয়েছি, এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে দেখছি। তাই সকলকে আশ্বস্ত করে বলতে চাই যে এই খবর ভিত্তিহীন। কিচ্ছু হয়নি। ভগবানের দয়ায় আমি একেবারে সুস্থ আছি। শুধু তাই নয়, এর পাশাপাশি সঞ্জয় দত্ত এও জানান যে ‘কেডি’-এর শুটে আমাকে অতিরিক্ত যত্নে রাখা হয়েছে। আমার প্রতিটি দৃশ্য শুটিংয়ের সময় সকলে বেশি সতর্ক থাকেন। যারা আমার খোঁজ নিলেন কিংবা উদ্বিগ্ন হয়েছিলেন, তাদের সকলকে ধন্যবাদ।”

উল্লেখ্য, দক্ষিণী ছবি ‘কেডি’-এর সুবাদেই সর্বভারতীয় স্তরে পদার্পণ করতে চলেছেন সঞ্জুবাবা। কন্নড়ের পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালম ও হিন্দি ভাষাতেও মুক্তি পেতে চলেছে এই ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা