× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাক্তনের কাছে ফিরলেন সারা!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৯ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৩ পিএম

প্রাক্তনের কাছে ফিরলেন সারা!


বলিউডে আসার পর থেকেই ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচিত অভিনেত্রী সারা আলী খান। সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে কার্তিক আরিয়ান অনেক তারকার সঙ্গে তার নাম জড়িয়েছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গেও একান্তে সময় কাঁটাতে দেখা যায় সারাকে। 

কিন্তু বলিউডের বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রাক্তন প্রেমিক কার্তিক আরিয়ানের সঙ্গে আবারও চুটিয়ে প্রেম করছেন সারা। 

সম্প্রতি অনুষ্ঠিত হলো ওটিটি প্লে অ্যাওয়ার্ড-২০২২। বি টাউনের বহু তারকা সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই সারা আলি খানকে গল্পে মেতে থাকতে দেখা গেল কার্তিক আরিয়ানের সঙ্গে। 

প্রসঙ্গত, নানা সময়ে এই দুই তারকার মধ্যে সম্পর্কের গুঞ্জন রটে। শোনা যায়, ‘লাভ আজকাল টু’-এর শুটিংয়ের সময় থেকেই সারা এবং কার্তিক একে অপরের সঙ্গে ডেটিং করছিলেন। যদিও দুই তারকা প্রকাশ্যে কখনও তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু সম্প্রতি করণ জোহর তার চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এই দুই তারকার সম্পর্কে কার্যত সিলমোহর দেন। তাতে বেজায় চটেও যান সারা। 

এদিন নেট দুনিয়ায় বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে পাপারাজ্জিদের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে, ওটিটি প্লে অ্যাওয়ার্ডসের মঞ্চে পাশাপাশি বসে আছেন সারা আলি খান এবং কার্তিক আরিয়ান। দুই তারকা গল্পে মশগুল। শুধু তাই নয়, অ্যাওয়ার্ড সেরিমনিতে তারা দুজনে একসঙ্গে রেড কার্পেটে হাঁটেন। ক্যামেরাতেও একসঙ্গে দেখা যায়। 

শোনা গিয়েছিল, তাদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা দেখে নেটিজেনদের মত, পুরনো সম্পর্কেই মজে আছেন সারা।

প্রসঙ্গত, ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন কার্তিক আরিয়ান। ‘ধামাকা’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘আতরঙ্গী রে’ ছবির জন্য পারফরম্যান্স অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড জিতেছেন সারা আলি খান।


প্রবা/ এসএস/ এলএ/ এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা