× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিং সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত সঞ্জয় দত্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৯:০২ পিএম

শুটিং সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত সঞ্জয় দত্ত

শুটিং চলাকালীন হঠাৎ বিস্ফোরণ সেটে। কন্নড় ছবি ‘কেডি’-এর সেটে বোমা ফেটে গুরুতর আহত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে চলছিল ছবির শুটিং। শুটিং চলাকালীন আচমকাই ফেটে যায় বোমা। বিস্ফোরণে আহত হন সঞ্জয়। অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং।

‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীনই সেটে ফেটে যায় বোমা। বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটে বলে খবর জানা যায়। অভিনেতা আহত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তবে তিনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলেই খবর। 

এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ : চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ : চ্যাপ্টার ২’-এ কাজ করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রেই দেখা যাবে এই অভিনেতাকে।

ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। প্রায় চার দশক ধরে বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা