× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশংসাসহ মুক্তির অনুমতি পেল ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৪ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:২০ পিএম

প্রশংসাসহ মুক্তির অনুমতি পেল ‘অপারেশন সুন্দরবন’

বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এলিট ফোর্স ব্যাটালিয়ন র‌্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। থ্রিলার, অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।

মুক্তিকে সামনে রেখে চলছে জোর প্রচারণা। গত ৮ সেপ্টেম্বর বিকালে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ছবির পোস্টারটি প্রকাশ করা হয়।

এবার জানা গেল, র‌্যাব কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। অর্থাৎ সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’। 

ছবির পরিচালক দীপঙ্কর দীপন এ তথ্য নিশ্চিত করে জানান, ১১ অক্টোবর বিনা আপত্তিতে সেন্সর বোর্ড সদস্যদের কাছ থেকে মুক্তির ছাড়পত্র হাতে পেয়েছে ২ ঘণ্টা ২১ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ‘অপারেশন সুন্দরবন’।

‘শুধু ছাড়পত্রই নয়, সঙ্গে জুটেছে বোর্ড সদস্যদের কাছ থেকে অকুণ্ঠ প্রশংসা’--যোগ করেন দীপন।

‘অপারেশন সুন্দরবন’ পুরোপুরি মূল ধারার সিনেমা। এখানে অ্যাকশন, সাসপেন্স, আবেগ, প্রেম, গান--সব আছে। তবে সেটা অথেনটিকভাবে এসেছে, সিনেম্যাটিক স্টাইলাইজেশন দিয়ে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশান, মনোজ, তাসকীন প্রমুখ।   

বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। যার সিংহভাগ শুটিং হয়েছে রয়েল বেঙ্গল টাইগারসমৃদ্ধ সুন্দরবনে।


প্রবা/এলএ/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা