× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দশক পর প্রিন্স মাহমুদের সুরে মিজান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৫:২২ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৫:২৬ পিএম

দুই দশক পর প্রিন্স মাহমুদের সুরে মিজান

ঈদে এলেই বাংলা গানের শ্রোতারা অপেক্ষায় থাকেন নতুন নতুন গানের। সেক্ষেত্রে দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদের গানের জন্য শ্রোতারা যেন মুখিয়ে থাকেন। সেই ১৯৯৫ সাল থেকেই প্রতি ঈদে গান উপহার দিয়ে আসছেন এই গীতকবি-সুরকার-সংগীত পরিচালক। ব্যতিক্রম হচ্ছেনা এবার ঈদেও। দুই দশক পর প্রিন্স মাহমুদের সুরে গাইলেন ‘ওয়ারফেইজ’ খ্যাত মিজান।  

গানের শিরোনাম ‘এমন হয়নি আগে’। এই ঈদে জি সিরিজের ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে গানটি। এ গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। সংগীতায়োজন করেছেন সাইদ সুজন। গানটির একটি ভিডিওচিত্র বানানো হচ্ছে। যেটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক। গানটি উৎসর্গ করা হবে সাউন্ড ইঞ্জিনিয়ার প্রয়াত ইমরান আহমেদ চৌধুরী মবিনকে।

জানা যায়, ২০০০ সালের ঈদে প্রকাশ হয়েছিল তার সুরে ‘স্রোত’ অ্যালবামটি। সেখানে মিজানের কণ্ঠে ‘আজ আপন কাল পর’ শিরোনামের একটি গান ছিল। যা শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পায়। এরপর মিজান যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেইজ’-এ। ব্যান্ড নিয়ে ব্যস্ততায় আর একক গানে ফিরতে পারেননি।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘ওয়ারফেইজ’ ছেড়ে দেন মিজান। বর্তমানে ‘মিজান অ্যান্ড ব্রাদার্স’ নামে একটি ব্যান্ড পরিচালনা করেন তিনি।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা