× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাবু ভাই এবার আলাদীনের দৈত্য

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৫ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৯:০২ পিএম

হাবু ভাই এবার আলাদীনের দৈত্য

দেশের সমকালীন বাংলা নাটকে ভিউয়ের রেকর্ডে ইতিহাস তৈরি করেছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটক নিয়ে উন্মাদনার শেষ নেই দর্শকের। টিভি কিংবা ইউটিউব; সবখানেই এই নাটক নিয়ে আগ্রহ তুঙ্গে।

শুধু তাই নয়, এ নাটকের সুবাদে এর বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিল্পীদের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। তারা যখন যা-ই করেন, সেটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্র হাবু ভাই। হাস্যরসে ভরপুর মজার এই চরিত্র নিয়ে বরাবরই আগ্রহী দর্শক। এই চরিত্র দিয়ে সময়ের সেরা জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন চাষী আলম।

এবার তিনি নতুন চরিত্র নিয়ে আসছেন। সেটি হচ্ছে আরব্য রজনীর তুমুল জনপ্রিয় আলাদীনের দৈত্য। চাষীকে ‘এমন যদি হতো’ নামের বিশেষ সিরিজে দৈত্যের চরিত্রে দেখতে পাবেন দর্শক।

এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন সাজু মুনতাসীর। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

এ সিরিজে চাষী আলম ছাড়া আরও বেশ কিছু ঐতিহাসিক ও অতীতের বিভিন্ন সময়ের জনপ্রিয় চরিত্র দেখা যাবে। যার মধ্যে দেবদাস চরিত্র নিয়ে হাজির হবেন অভিনেতা জোভান। ওপার বাংলার বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের আদলে মুকিত জাকারিয়াকে দেখা যাবে ঢাকার ভানু চরিত্রে। 

প্রযোজক সাজু মুনতাসীর জানান, ‘সম্পূর্ণ ভিন্ন আমেজের নতুন আইডিয়ার একটি কাজ ‘এমন যদি হতো’। দর্শক অনেক মজা পাবেন, অনেক বার্তাও পাবেন। আমরা চেষ্টা করেছি সময়ের সেরা পরিচালকদের দিয়ে সেরা এবং জনপ্রিয় শিল্পীদের অভিনয়-সমৃদ্ধ সিরিজ তৈরি করতে। আশা করছি দর্শক খুব উপভোগ করবেন সিরিজটি।’

এ সিরিজের নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, শিগগিরই মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘এমন যদি হতো’।


প্রবা/ এলএ/এসআর/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা