প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৮:০২ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৮:৫৭ পিএম
এবার বাবা-ছেলে হয়ে আসছেন আজিজুল হাকিম ও মুশফিক আর ফারহান। তাদের বাবা ছেলের গল্পের নাটকের নাম ‘সম্পর্ক’। নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি ও চিত্রনাট্য করেছেন তাসদিক শাহরিয়ার ও ইব্রাহিম চৌধুরী আকিব।
বাবা আর ছেলের এই গল্পে অতিথি চরিত্রে হাজির হবে দুই নায়িকা কেয়া পায়েল ও সামিরা খান মাহি।
নির্মাতা মাহমুদুর রহমান হিমি নাটকের প্রসঙ্গে বলেন, 'গল্পে চমক আছে সঙ্গে মজাও আছে। আশা করছি গল্পনির্ভর এই কাজ দর্শকমনে নাড়া দেবে।’
জানা গেছে, আসছে ঈদে এলবিসি ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।