× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাকশন মুডে আছেন অনন্ত-বর্ষা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৫:১৮ পিএম

অ্যাকশন মুডে আছেন অনন্ত-বর্ষা

ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত-বর্ষার আসন্ন ছবি  ‘কিল হিম'।  ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া এ ছবির পোস্টার প্রকাশিত হলো রবিবার বিকেলে। অনন্ত-বর্ষা দুজনেই তাদের ফেসবুকে তাদের আসন্ন ছবি নিয়ে পোস্ট শেয়ার করেছেন। তারা লেখেন, ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পাবে ‘কিল হিম’। যেটি পরিচালনা করেন এমডি ইকবাল।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, অনন্ত-বর্ষা মোটর সাইকেলে চেপে আছেন। দেখা যায় অনন্তর কপালে কাটা দাগ। পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন বর্ষা। গাড়ির হেডলাইট জ্বলছে। সানগ্লাস চোখে মোটর সাইকেলে পিস্তল হাতে গুলি করতে যাচ্ছেন অনন্ত জলিল। দুজনকেই দেখা যাচ্ছে অ্যাকশন মুডে।  

 জানা যায়, বর্তমানে ছবির গানের শুটিং চলছে। শিগগির প্রচারণায় নামবেন সংশ্লিষ্টরা।

২০০৮ সাল থেকে নিজেদের প্রযোজনাতেই অনন্ত বর্ষা ছবি করে আসছেন। এবার তারা জানান, ‘কিল হিম’র মাধ্যমে নিজেদের প্রযোজনার বাইরে ছবি করলেন। 

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘কিল হিম’-এ অনন্ত-বর্ষা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা