× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইত্যাদিতে রবি চৌধুরীর গানের সঙ্গে তারকারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৪:৩৫ পিএম

ইত্যাদিতে রবি চৌধুরীর গানের সঙ্গে তারকারা

নন্দিত উপস্থাপক হানিফ সংকেত এবারও ঈদের ইত্যাদি নিয়ে হাজির হচ্ছেন। প্রতিবারের ন্যায় এবারেও থাকবে নানা রকম আয়োজন ও বিশেষ বিশেষ পর্ব। তার একটি বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর ইত্যাদিতে পরিবেশিত হয় এ মিউজিক্যাল ড্রামা। এ মিউজিক্যাল ড্রামায়ই দর্শকদের সামনে আসবেন জনপ্রিয় দুই তারকা সজল ও সারিকা।

তাদের সঙ্গে দেখা যাবে অভিনেতা প্রাণ রায়কেও। এতে আরও হাজির হবেন রিচি সোলায়মান, রাশেদ মামুন অপু, রিমু রোজা খন্দকার, কাইফ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

হানিফ সংকেত নিজেই এই তথ্য জানিয়েছেন ফেসবুকে। এক স্ট্যটাসে তিনি লেখেন, ‘ঈদ ইত্যাদির মিউজিক্যাল ড্রামায় তিনজন ভারবাহী মানুষের কথা। ঈদ ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ইত্যাদিতে পরিবেশিত হয় এই মিউজিক্যাল ড্রামা। আমরা জানি ঈদ সবার জন্য বয়ে আনে প্রশান্তি ও আনন্দ সুখের ধারা। ছোট-বড়, ধনী-গরিব সকল বয়স ও পেশার মানুষ মেতে ওঠে ঈদের আনন্দে। কিন্তু সত্যি কি সবার ক্ষেত্রেই কি এমনটা ঘটে? এবারের মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে এ রকম তিনটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। আর এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় তারকা-রিচি সোলায়মান, প্রাণ রায়, আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, রাশেদ মামুন অপু, রিমু রোজা খন্দকার, কাইফ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। উল্লেখ্য রিচি সোলায়মান আমেরিকা প্রবাসী। দীর্ঘদিন পর ঈদ ইত্যাদিতে তাকে আবারও দেখা যাবে।’

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা