× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ নির্মাতা জারসন বমের নাটকে ফজলুর রহমান বাবু

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ০০:৩৮ এএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৩ পিএম

তরুণ নির্মাতা জারসন বমের নাটকে ফজলুর রহমান বাবু

তরুণ নির্মাতা জারসন বমের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য নাটক ‘শেষ চিঠি’।  সম্প্রতি শেষ হয়েছে যে নাটকের শুটিং। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নিহাল, রাকিব সুহাস, শওকত হোসেন মামুনসহ আরও অনেকেই। 

পরিচালক জানান, স্বল্পদৈর্ঘ্য ২০ মিনিটের ‘শেষ চিঠি’ নাটকটি নির্মাণ করেছি আমার সবটুকু আবেগ দিয়ে। যে গল্পে দেখানো হয়েছে, ছেলের জন্মের পরেই মা মারা যান, তারপর বাবা কীভাবে কষ্ট করে সন্তানদের মানুষ করেন! সেই আবেগটুকুই আমি আমার গল্পে  ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।  আর এ গল্পটি  অনেকের জীবনের সঙ্গে হয়তোবা মিলেও যেতে পারে। কারণ গল্পটি চোখের সামনেই ঘটে যাওয়া সত্য ঘটনা থেকে নেওয়া। চেষ্টা করেছি আপনাদের ভালা গল্প দেখানোর। আপনাদের ভালোবাসা নিয়ে আরও অনেকদূর এগিয়ে যেতে চাই।  

পরিচালক আরও জানান, আমার নতুন যাত্রার পথে ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো একজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করাটা ছিল বড় চ্যালেঞ্জ, অনেক টেনশন আর এক্সাইটেড ছিলাম, আর সবকিছু সহজ করে দিয়েছে আমার টিম।

কেউ বুঝতে পারবে না যে এটা আমাদের নতুন টিম। সবাই সবার জয়গা থেকে সাপোর্ট দিয়েছি। বিশেষ করে না বললেই নয়, ফুয়াদ বিন আলমগীর ভাইয়ের কথা। যিনি চিত্রগ্রাহক হিসেবে ছিলেন আমার নাটকে।  আর বাবু ভাই যথেষ্ট সাপোর্ট আর ভালোবাসা দিয়ে কাজটি করেছেন। এটা আমার জন্য সত্যিই একটি বড় অর্জন।  শিক্ষার কোনো শেষ নেই। তাই আমি কাজ করতে করতেও শিখছি।

শেষ চিঠি’ শিগগিরই মুক্তি পাবে এজেট  মাল্টিমিডিয়া  নামের একটি নতুন ইউটিউব চ্যানেলে। 

প্রবা/টিএম /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা