× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন প্রেমে কাইলি জেনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৩:৪০ পিএম

নতুন প্রেমে কাইলি জেনার

তারকাদের প্রেম কিংবা বিচ্ছেদ যেন বালির বাঁধের মতো। এই ভাঙে তো এই গড়ে। মার্কিন সুপরা মডেল ও ব্যবসায়ী কাইলি জেনারের বেলাতেও ঘটেছে ঠিক তাই। কিছুদিন পরপর তার নতুন প্রেমের খবর শোনা যায়। তবে এই খবরগুলো গুঞ্জন বলে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। কারণ যার প্রেমে পড়েন, তার সঙ্গে এক ছাদের নিচে বাসও করেন। তবে তা কেন দীর্ঘস্থায়ী হয় না- তা নিয়েই ভক্তদের যত আক্ষেপ। 

কাইলি জেনার বিয়ে করেননি। তবে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত র‍্যাপার টিগার সঙ্গে তার সম্পর্ক ছিল। এরপর ২০১৭ সালেই তিনি সম্পর্কে জড়ান আরেকজন র‍্যাপার ট্রাভিস স্কটের সঙ্গে। ২০১৮ সালে তিনি একটি কন্যাসন্তানের মা হন। এর বছর দু-এক পরে আরও আকেটি সন্তানের জন্ম দেন। তবে চলতি বছরের জানুয়ারিতে ট্রাভিস স্কাটের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এর মধ্যে বিদেশি বেশকিছু গণমাধ্যম খবর প্রকাশ করেন, আবারও নতুন প্রেমে পড়েছেন এই আমেরিকান তারকা। জানা যায়, তারকা অভিনেতা টিমুটি ক্যালামেটের সঙ্গে চুটিয়ে প্রেমে করছেন কাইলি। তাদের সাম্প্রতিক সময়ে এক সঙ্গে দেখা গেছে বিভিন্ন জায়গায়। 

এর মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যম দুজনের একটি ভিডিও প্রকাশ করে। সেখানে কাইলি ও টিমুটিকে এক সঙ্গে ডিনার করতে দেখা যায়। গণমাধ্যমটি দাবি করে, বিচ্ছেদের আগেই এই তারকার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল কাইলির। আর এখন তো কাইলি সিঙ্গেল। তাই যেকোনো সময় এই সম্পর্ক পেতে পারে পরিণতি। 

তবে তারকাদের নতুন প্রেমের সম্পর্কে ভক্তরা যেখানে শুভকামনা জানান, কিইলির বেলায় ঘটল ঠিক তার উল্টোটা। অনেকেই তার নতুন প্রেমেরে খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধমে বিদ্রূপ করেছেন। তবে এত বিদ্রূপ শোনার সময় কি কাইলির আছে? থাকলে কি আর একের পর এক প্রেমে জড়াতে পারতেন?

প্রসঙ্গত, কাইলি জেনার হলেন একজন মার্কিন মডেল, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব। তার বয়স মাত্র ২৪ বছর। ১৯৯৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৭ সালে কাইলি শোবিজে পথচলা শুরু করেন ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়্যালিটি সিরিজের মাধ্যমে।

তবে কাইলি জেনার বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মূলত তার কসমেটিক ব্র্যান্ডের জন্য। ‘কাইলি কসমেটিক্স’ নামের এই প্রতিষ্ঠানের পণ্য দুনিয়াজুড়ে নারীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। যার সুবাদে তার পরিচিতি বেড়েছে বিস্ময়করভাবে। ইনস্টাগ্রামে কোনো পোস্ট দিলে মুহূর্তেই সেখানে মিলিয়ন মিলিয়ন রিঅ্যাকশন পড়ে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা