× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদেই ফিরছেন ওসি হারুন, প্রকাশ পেল ট্রেলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৪:৩৮ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৫:৫১ পিএম

ঈদেই ফিরছেন ওসি হারুন, প্রকাশ পেল ট্রেলার

গত কয়েক বছরে যে ওয়েব সিরিজগুলো আলোচনায় এসেছে সেগুলোর নাম বলতে গেলে চলে আসে ‘মহানগর’-এর কথা। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে এটি মুক্তি পেয়েছিল ২০২১ সালের ২৫ জুন। রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি সিরিজটির প্রথম মৌসুমের মোট ৮টি পর্ব প্রচার হয়।

এটি দুই বাংলায় দারুণ দর্শকপ্রিয়তা পায়। তাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয় পর্বের। 

সিরিজটি নির্মাণ করেছেন আশফাক নিপুন। তিনি আগে জানিয়েছিলেন, রোজা ঈদের পর আসতে পারে 'মহানগর -২'। তবে চমক জাগানিয়া খবর হলো, ঈদ উপলক্ষে এই রমজানেই ফিরছেন সেই আলোচিত ওসি হারুন চরিত্রের মোশাররফ করিম।

এরমধ্যে আজ প্রকাশ হয়েছে ‘মহানগর টু’ এর ট্রেলার। ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটি ছড়িয়েছে মুগ্ধতা। ট্রেলার দেখে অনুমান করা যায়, এবার ওসি হারুনের সাথে সত্যিকারে কি ঘটবে তা প্রকাশ্যে আসবে। 

এর আগে গত বুধবার (৫ এপ্রিল) হইচই-এর অফিশিয়াল পেজে একটি পোস্টার শেয়ার করে ‘মহানগর টু’ মুক্তির তারিখ ২০ এপ্রিল জানানো হয়েছে। আর পোস্টারে সিরিজের অন্যতম চরিত্র ওসি হারুনরূপে ফিরছেন মোশাররফ করিম বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।

ওই পোস্টের ক্যাপশনে জানানো হয়েছে, এটিই ‘মহানগর টু’র অফিশিয়াল পোস্টার। সঙ্গে ‘প্রতিপক্ষ প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, হারুনকে হারানো কিন্তু সহজ নয়!’ এমন ট্যাগ লাইন জুড়ে দেওয়া হয়েছে।

এর আগে গেল ২৫ মার্চ প্রকাশ হয় ‘মহানগর টু’র টিজার। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে।

টিজারের শেষ পর্যায়ে পুলিশের পোশাকে ওসি হারুনরূপে দেখা দিয়ে অভিনেতা মোশাররফ করিম দুটি কথা মনে রাখতে বলেন দর্শকদের। ‘এক, তার নাম যে হারুন সেটা। আর দুই, হারুন এত সহজে হারে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা