× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে বিয়ের পিড়িতে পরিণীতি চোপড়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৪:২৬ পিএম

অবশেষে বিয়ের পিড়িতে পরিণীতি চোপড়া

বেশ কয়েক দিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পাত্র রাঘব চাড্ডা। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী লাল সোয়েটার, কালো প্যান্ট এবং কালো বুট জুতোয়।

টপনট চুলে গ্ল্যামারাস লাগছে অভিনেত্রীকে। বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরায় ক্যামেরাবন্দি হলেন পরিণীতি। সেই সময়ই তাঁকে একজন সাংবাদিক বলে উঠলেন আগামী ১০ এপ্রিল বাগদান? যদিও সেকথা গুরুত্ব দেননি অভিনেত্রী। তবে মুখে ফুটে উঠেছে এক লাজুক মিষ্টি হাসি। এদিকে জানা যায়, আগামী ১০ এপ্রিল পরিণীতি লন্ডনে জাবেন। আর তাই তার ভক্ত-অনুরাগীরা মনে করছেন ১০ এপ্রিলই তিনি লন্ডনে বাগদান সারবেন। যদিও সেই বিষয়ে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। এদিকে কিছু দিনে আগেও রাঘবের সঙ্গে পরিণীতিকে দু'দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। খুব সুন্দর মুহূর্ত সময় পাড় করছিলেন তারা। 

তাদের সম্পর্কের গভীরতা নিয়ে আরও জানা যায়, লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেকের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন। 

প্রসঙ্গত, সম্প্রতি সব কাজের ব্যাস্ততা শেষ করেছেন তিনি। শুটিংয়ের সেট থেকে নানান ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। আশা করা যাচ্ছে শীঘ্রই বিয়ে করে ফেলবেন পরিণীতি-রাঘব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা