× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৪:০৪ পিএম

আমিশার বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের রাঁচির একটি আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাঁচির সিভিল কোর্ট চেক বাউন্স, প্রতারণার মামলায় আমিশা ও তার ব্যবসায়ীক পার্টনার ক্রুনালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ইন্ডিয়ান পেনাল কোড ৪২০, ১২০ ধারায় মামলাটি দায়ের করেছেন অজয় কুমার সিং। এ প্রসঙ্গে অজয় কুমার ভারতীয় একাধিক গণমাধ্যমে বলেন, ‘আমিশা প্যাটেল ও তার পার্টনার আমার কাছ থেকে ২ কোটি ৫০ লাখ রুপি নিয়েছেন। ২০১৩ সালে ‘দেশি ম্যাজিক’ সিনেমার শুটিং করেন আমিশা। ওই সময়ে এই অর্থ নেন। কথা ছিল, শুটিং শেষে সুদসহ সব অর্থ ফেরত দেবেন তারা। ২০১৮ সালে আমাকে দুটি চেক প্রদান করেন। একটি ২ কোটি রুপির অন্যটি ৫০ লাখ রুপির। কিন্তু দুটি চেকই বাউন্স করে।’অ্যা

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যায়, ‘ঝাড়খণ্ডের চলচ্চিত্র প্রযোজক অজয় কুমার চেক বাউন্স, প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন আমিশা ও তার পার্টনারের বিরুদ্ধে। কোর্ট সমন পাঠানোর পরও শুনানিতে হাজির হননি আমিশা-ক্রুনাল। এমনকি তাদের কোনো আইনজীবীও উপস্থিত হননি। তারপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ১৫ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমিশা ৩২ কোটি ২৫ লাখ রুপি ধার নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। আমিশা অভিযোগকারী প্রতিষ্ঠানকে দুটি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দেওয়া হলে দুটি চেকই বাউন্স করে। এরপর ১০ লাখ রুপি চেক জালিয়াতির অভিযোগ উঠেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা