× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও আদালতে জ্যাকুলিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৮:০২ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৮:১৪ পিএম

আবারও আদালতে জ্যাকুলিন

ইদানীং বেশ আলোচনায় আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি বহুল আলোচিত ২০০ কোটি অর্থ পাচার মামলায় হাজিরা দিতে বুধবার (৫ এপ্রিল) নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। 

ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এই মামলার মূলহোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তদন্ত সংস্থার সামনে একাধিকবার হাজির হয়েছিলেন অভিনেত্রী।

প্রতিবেদনে আরও জানা যায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একই মামলায় সুকেশ ও জ্যাকুলিনের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দায়ের করবে। মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল হবে বলে জানা গেছে। 

এই অর্থ পাচার মামলায় সুকেশ ও জড়িত অন্যদের মধ্যে অন্যতম অভিযুক্ত জ্যাকুলিন। ২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা