প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:৫০ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৬:০৭ পিএম
জন্মের প্রায় ৫ মাসের মাথায় অবশেষে নিজের মেয়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী বিপাশা বসু। গত বছর নভেম্বরে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এত দিন মেয়ের নানা মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করলেও তার মুখ দেখাননি। অবশেষে সকলের সামনে এলো তার মিষ্টি কন্যা ’দেবী’র মুখ।
বুধবার (৫ এপ্রিল) ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে দেবীর ছবি পোস্ট করেন বিপাশা। তাতে দেখা যায়, নিজের সন্তানকে জড়িয়ে ধরে রেখেছেন বিপাশা। আর ক্যামেরার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল দেবী। যদিও খানিক বাদে সেই স্টোরিটি মুছে ফেলেন বিপাশা বসু। এরপর ইনস্টাগ্রামে তার কন্যার দুটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লেখেন, ’হ্যালো ওয়ার্ল্ড, আমি দেবী।’
সেই ছবি পোস্ট করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ পোস্টটিতে রিয়েক্ট করতে শুরু করেন। এমনকি কমেন্ট বক্সে এ নিয়েও আলোচনা শুরু হয়, দেবীকে ওর মায়ের মতো নাকি বাবার মতো দেখতে হয়েছে! বলিউডের অনেকেই ওই ছবিতে কমেন্ট করে করণ-বিপাশার কন্যাসন্তানকে আশীর্বাদ করেছেন।