× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যাক হয়েছে জুনায়েদ ইভান ও শেখ ইশতিয়াকের ফেসবুক পেজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২২:৩৫ পিএম

হ্যাক হয়েছে জুনায়েদ ইভান ও শেখ ইশতিয়াকের ফেসবুক পেজ

দেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও অ্যাশেজ ব্যান্ড। দুই ব্যান্ডের দুই ভোকালিস্ট শেখ ইসতিয়াক ও জোনায়েদ ইভান। তাদের দুজনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বিষয়টি ইসতিয়াক ও ইভান দুজনই প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন। 

ফেসবুক পেজ হ্যাকের বিষয়ে ইসতিয়াক বলেন, 'হুট করে আমার পেজের প্রোফাইল পিকচার পরিবর্তন হয়েছে। যেখানে আমার ছবি নেই। একটি বিদেশি পরিবারের ছবি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সাথে সাথে আমি আমার পরিচিত আইটির সাথে যোগাযোগ করেছি। পরবর্তীতে তিনি নিশ্চিত করেন, আইডিটি হ্যাক হয়েছে। আইডি এখনও ফিরে পাইনি।' 

অ্যাশেজ ব্যান্ডের জোনায়েদ ইভান বলেন, 'আজ (বুধবার) বিকেলে আমার কাছে একটা নোটিফিকেশন আসে। যে আমার প্রোফাইল পিকচার পরিবর্তন করা হয়েছে। এরপর আমি আর আমার ফেসবুক পেজে ঢুকতে পারছিলাম না। তারপরই আমি শিউর হই আমার আইডি হ্যাক হয়ছে। আপাতত উদ্ধারের কাজ চলছে৷ কেউ কোনো কারণে বিব্রত হবেন না।'

অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভানের ফেসবুকে অনুসারীর সংখ্যা প্রায় দেড় মিলিয়ন। আর শেখ ইসতিয়াকের ফেসবুকে অনুসারীর সংখ্যা তিন লাখের কাছাকাছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা