× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল্লুর জন্মদিনে প্রকাশ্যে এলো ‘পুষ্পা টু’-এর টিজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৯:১০ পিএম

আল্লুর জন্মদিনে প্রকাশ্যে এলো ‘পুষ্পা টু’-এর টিজার

ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি। ভক্তরা দিন গুনছেন ‘পুষ্পা টু’-এর টিজারের অপেক্ষায়। জানা গেল, আল্লু অর্জুনের জন্মদিনের দিন প্রকাশ করা হবে বহু প্রতীক্ষিত টিজারটি।

‘পুষ্পা টু’ টিম ভক্তদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে বুধবার নতুন একটি ভিডিও প্রকাশ করে। সেখানেই জানানো হয়েছে, ৭ এপ্রিল আল্লুর জন্মদিনে টিজার প্রকাশ করা হবে।

ভিডিওর টাইটেল, ‘পুষ্পা কোথায়’। দেখানো হয় যে পুষ্পা তিরুপতি কারাগার থেকে পালিয়েছে। শরীরে বুলেটের ক্ষত।

নভেম্বরে শুটিং শুরু করেন নির্মাতারা। লুক টেস্ট শেষে শুটিংয়ে অংশ নিয়েছেন আল্লু অর্জুন-রাশমিকাও। বেশিরভাগ অংশের শুটিং হয়ে গেছে। এর মাঝে আছে বেশ কিছু অ্যাকশন দৃশ্য।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। করোনাকালের পরে ‘পুষ্পা’-এর হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বড় পর্দার সিনেমা। ছবিতে আল্লু ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা