× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহ জেলা নিয়ে শফিক তুহিনের গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৭:৫৮ পিএম

ঝিনাইদহ জেলা নিয়ে শফিক তুহিনের গান

জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত গীতিকার সুরকার ও গায়ক শফিক তুহিন। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান করে হয়েছেন নন্দিত তিনি। বিষয়ভিক্তিক গানেও জুড়ি নেই তার। এবার ঝিনাইদহ জেলার সাংস্কৃতি ঐতিহ্য নিয়ে গান তৈরি করেছেন জনপ্রিয় এই গায়ক গীতিকার ও সুরকার। 

‘আমাদের গর্ব ঝিনাইদহ জেলা আমাদের সম্মান, হাজার বলেও শেষ হবে না এ জেলার গুণগান’-এমন কথায় গানটি লেখার পাশাপাশি এর সুর সংগীত ও কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন নিজেই।

ঝিনাইদহের বিখ্যাত মানুষ ও প্রসিদ্ধ স্থানগুলো ভিডিও চিত্রের মাধ্যমে গানটি ফুটিয়ে তোলা হয়েছে নিপুণভাবে।

এ গান নিয়ে শফিক তুহিন বলেন, ‘আমার জন্মস্থান চুয়াডাঙ্গার মাটি ছুঁয়ে থাকা ঐতিহাসিক ও সমৃদ্ধ জনপদ হলো পাশের ঝিনাইদহ জেলা। জেলা প্রশাসন ও জাহেদী ফাউন্ডেশনের উদ্দ্যোগে আমার কথা ও সুরে ঝিনাইদহের বিখ্যাত মানুষ ও প্রসিদ্ধ স্থানগুলো ভিডিও চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নিপুণভাবে। গানটি শুনলে শস্য শ্যামল ফসলে ভরা গ্রাম বাংলার ছবি চোখে ফুটে উঠবে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

ঝিনাইদহ জেলা প্রশাসন ও জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে গানটি তৈরি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা