প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৭:৫২ পিএম
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫ তম আসরে এবার প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে বাংলাদেশের ছবি ‘পেয়ারার সুবাস’। যেটি পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। ‘পেয়ারার সুবাস’ যার ইংরেজি নাম ‘দ্য সেন্ট অব সিন’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট ও ফেসবুক পেজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
মূল প্রতিযোগিতা বিভাগে ‘পেয়ারার সুবাস’ সহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের সিনেমা।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। এছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই।