× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও প্রেমিকের সঙ্গে এক হলেন সুস্মিতা সেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৭:১৬ পিএম

আবারও প্রেমিকের সঙ্গে এক হলেন সুস্মিতা সেন

বলিউডের অন্যতম জনপ্রিয় নজরকাড়া অভিনেত্রী সুস্মিতা সেন। গত বছরে বয়সে ছোট প্রেমিক রোমান শলের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় এই অভিনেত্রীর। তবে তার অসুস্থতার সময় পাশে ছিলেন এই প্রাক্তন। তাই নেটিজেনদের প্রশ্ন, আবারও কি জোড়া লাগল দুজনার প্রেম? 

মাসখানেক আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন সুস্মিতা। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হওয়া ও অ্যাঞ্জিওপ্লাস্টির খবরে বেশ চিন্তিতই হয়ে পড়েছিলেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী।

মঙ্গলবার (৪ মার্চ) সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার কিছু ভিডিও শেয়ার করেছেন তিনি। ওই ভিডিওতে দেখা যায় অভিনেত্রীর প্রেমিক রোমানকেও।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, স্ট্রেচিং করার পর একে-অপরের দিকে তাকিয়ে হাসেন সুস্মিতা-রোমান। 

পোস্টের ক্যাপশনে সুস্মিতা লেখেন, ‘ইচ্ছা একমাত্র উপায়। এখন আরও শরীরচর্চার অনুমতি পেয়েছি। শিগগিরই ‘আরিয়া’ সিনেমার শুটিংয়ের জন্য জয়পুরে রওনা দিচ্ছি। এখানে যারা আমার প্রিয়জন আছেন, আমাকে নিজের জোনে ফিরতে সাহায্য করছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা