× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সত্য ঘটনার গল্পে জুটি বাঁধলেন দীঘি-বাসার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:১৫ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:৩০ পিএম

সত্য ঘটনার গল্পে জুটি বাঁধলেন দীঘি-বাসার

নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দীঘি ও খাইরুল বাসার। প্রযোজক সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনা এবং মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ।

এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। ৫ মার্চ  বুধবার মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ফিল্মটির শুটিং। গল্প ভাবনায় রয়েছেন সৈয়দ আশিক রহমান, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন আর পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে খাইরুল বাসার বলেন, ‘নব্বই দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। আমাদের চিত্রনাট্যটিও দারুণ হয়েছে। ঠিকঠাকমতো করতে পারলে এই কন্টেন্টটি আলোচিত হবে। 

‘মার্ডার ৯০’ ওয়েব ফিল্মটি ৯০ দশকের একটা খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই লোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকীয়তায় খুঁজে বের করা হয়। ওই সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ্বগুলো এ গল্পে উঠে এসেছে।

এ বিষয়ে আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের কাজ হবে। এর পর ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ হবে। 

এতে আরও অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা