× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জয় বীম’ ছবির নায়কের সঙ্গে রোমান্স করবেন দিশা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৮ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৫ পিএম

‘জয় বীম’ ছবির নায়কের সঙ্গে রোমান্স করবেন দিশা

তামিলের সুপারহিট সিনেমা ‘জয় ভীম’। ব্যতিক্রমী গল্পে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের গল্প নিয়ে তৈরি ক্রাইম থ্রিলার সিনেমাটি বিশ্বজুড়েই সমাদৃত হয়েছে। এ ছবি দিয়ে আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন তামিল অভিনেতা সূর্য। পরিণত হয়েছেন ক্রেজে।

সেই সূর্যর সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন বলিউডের গ্ল্যামার গার্ল দিশা পটানি। ‘প্যান-ইন্ডিয়া’ ছবিটি ভারতের মোট ১০টি ভাষায় তামিল এই ছবিটি মুক্তি পাবে বলে খবর পাওয়া গেল আনন্দবাজার সূত্রে।

দিশা পটানি এবং ‘জয় ভীম’খ্যাত নায়ক সূর্য অভিনীত এ নতুন ছবির নাম ‘সূর্য ৪২’। সিরুথাই শিবার পরিচালনায় থ্রি-ডি প্রযুক্তিতে এ ছবির শুটিং হবে। তার হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন দিশা। তামিল চলচ্চিত্রজগতে বলিউড কন্যার ক্যারিশমা ঝড় তুলতে পারে কী না তা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

সম্প্রতি ‘সূর্য ৪২’-এর মোশন পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। তা শেয়ার করে অভিনেতা সূর্য লিখেছেন, ‘আমাদের নতুন অভিযান শুরুর আগে আমরা সবার আশীর্বাদ ও শুভেচ্ছা প্রার্থনা করছি।’ 

মোশন পোস্টারটিতে দেখা যাচ্ছে, একটি ঈগল পাখি চারদিকে উড়ে বেড়াচ্ছে। নিচে যুদ্ধক্ষেত্র। সেখানে অস্ত্র হাতে যুদ্ধ করছেন বীরেরা। জ্বলছে চিতার আগুন। উড়তে উড়তে এক যোদ্ধার কাঁধে গিয়ে বসে পড়ে ঈগল।

এরই মধ্যে তামিল এই ছবির শুটিং শুরু হয়ে গেছে। দিশা পটানি জানিয়েছেন, এমন একটি ছবিতে কাজ করতে পেরে তিনি খুশি। এই ছবিতে যে চরিত্রে তাকে দেখা যাবে, এর আগে তেমন চরিত্রে তিনি কখনও অভিনয় করেননি। তাই ছবিটি নিয়ে বাড়তি উৎসাহ বোধ করছেন দিশা।

‘সূর্য ৪২’-এর গানগুলো পরিচালনা করেছেন বিখ্যাত সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ। ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবিতে তার কাজ প্রশংসিত হয়েছিল।


প্রবা/এলএ/এসআর/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা