× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খোলা চিঠিতে যা বললেন প্রভা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৫:০৩ পিএম

খোলা চিঠিতে যা বললেন প্রভা

মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ভিডিও স্ক্যান্ডাল নিয়ে শনিবার (১ এপ্রিল) অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে খোলাখুলি কথা বলেন এই অভিনেত্রী।  এ সময় তিনি জানান, তিনি মনে করেন, তার কাছে এই সমাজের ক্ষমা চাওয়া উচিত। এসময় তিনি নাম প্রকাশ না করে কতিপয় সাংবাদিকদের নিয়ে কিছু অভিযোগ করেন।

এতে বিনোদন সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরপর রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাংবাদিকদের উদ্দেশে খোলা চিঠি লিখেন প্রভা। তার চিঠিটি পাঠকদের জন্য নিম্নে হুবহু তুলে ধরা হলো-

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, 

শুভেচ্ছা নেবেন।  

গতকাল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ আয়োজিত লিগ্যাল উইংস ঘোষণা ও  সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। অনেকদিন পরে আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়ার। কিন্তু সেই সন্মেলনের পরে বেশ কয়েকজন সাংবাদিক ভাই বোন ফেসবুক পোষ্টসহ বিভিন্ন মাধ্যমে বলছেন আমি ঢালাওভাবে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে অভিযোগ এনেছি। বিষয়টা একেবারেই সঠিক নয়।  

প্রথমত, আমি কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরণের অভিযোগ করিনি ও করছি না। আমি বলেছিলাম কতিপয় অসত্য নিউজ ও আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনো সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিলনা, এখনো নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আমরা আগের মতো ভাই বোন সম্পর্ক নিয়ে এগিয়ে যাই।

দ্বিতীয়ত, আমি আমার বিপদ আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি বিগত দিনের মতো সামনের দিনগুলিতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন। এটাও বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানাভাবে একটা ভয়ের মধ্যে ছিলাম বলে, এতদিন আপনাদের সঙ্গে একটা দুরত্ব ছিলো। আশা করছি সামনের দিনগুলিতে সেটা কাটিয়ে উঠবো। এ জন্য দরকার আপনাদের সহযোগিতা ও ভালোবাসা।  

তবে গতকাল আমি আরও অনেক বিষয়ে কথা বলেছি। আমার বিশ্বাস ছিল, আমাকে ভালোবেসে আপনারা সে বিষয়গুলির দিকে নজর দেবেন। সেগুলো নিয়ে সংবাদ করবেন। উল্টো আমার উদাহরণ হিসেবে বলা ঘটনাকে অভিযোগে রূপ দিয়ে আবারো শিল্পী এবং সাংবাদিকদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। এটা আমার জন্য খুবই বেদনার। দয়া করে এই কাজটি না করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি।

আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনো সাংবাদিকের বিরুদ্ধেই কোনা অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোন সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসায় রাখবেন।  

সাদিয়া জাহান প্রভা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা