× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার অভিনয়ে ‘কাঁচা বাদামে’র গায়ক ভুবন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৪:০৫ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৪:৩৯ পিএম

এবার অভিনয়ে ‘কাঁচা বাদামে’র গায়ক ভুবন

‘কাঁচা বাদাম’ গান গেয়ে সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেয়া ভুবন বাদ্যকর এবার অভিনয়ের জগতে আত্বপ্রকাশ করলেন।  এক সিরিয়ালে নায়িকার বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

এবার টিভির পর্দায় দেখা মিলছে ভুবন বাদ্যকরের। ১ এপ্রিল থেকে ভারতীয় একটি টিভি চ্যানেলে সিরিয়ালটি শুরু হয়েছে। সেখানেই বাবার ভূমিকায় দেখা গেছে ভুবন বাদ্যকরকে।

ভারতীয় গনমাধ্যমকে কে দেয়া এক সাক্ষাৎকারে ভুবন বাদ্যকর জানান, মাস তিনেক আগে তিনি শুটিং করে এসেছেন। ওই সিরিয়ালে তাকে মেয়ের বাবা হিসেবে অভিনয় করতে হয়েছে। যেখানে তিনি প্রেম করে বিয়ের বিরোধী। অথচ তার মেয়ে প্রেম করে বিয়ে করার চেষ্টা করবে। সেই নিয়েই পুরো গল্প।

ভুবন আরও জানান, সিরিয়ালে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে চল্লিশ হাজার টাকা পেয়েছেন। জানিয়েছেন, সামনে সুযোগ পেলে আরও অভিনয় করতে চান তিনি।

প্রসঙ্গত, ‘আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’- গান গেয়ে ভারতে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। তার গানের তালে নেচেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। তবে বিখ্যাত হয়ে যাওয়ার পর আগের মতো বাদাম বেচতে পারছিলেন না গান গেয়ে। এ দিকে গানটিও কপিরাইট সংক্রান্ত জটিলতায় পড়েছে। অভাব-অনটনে দিন কাটছিল তার। অভিনয় করে এখন আবার কিছুটা অর্থের মুখ দেখছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা