× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচ্ছেদ না হতেই নতুন প্রেমে পড়লেন মেগান ফক্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৩:০০ পিএম

বিচ্ছেদ না হতেই নতুন প্রেমে পড়লেন মেগান ফক্স

তারকাদের প্রেম-ভালোবাসা যেন বালির বাঁধের মতো। এই ভাঙে তো এই গড়ে! হলিউড তারকা অভিনেত্রী মেগান ফক্সের সঙ্গে কথাটা যেন একেবারে জুতসই। গত মাসেই খবর বের হলো, দীর্ঘদিনের বাগদত্তা প্রেমিক মেশিন গানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তার। তবে সেই প্রেম ও প্রেম ভাঙার কষ্ট ভুলে নতুন প্রেমে পড়তে মেগানের সময় লাগল শুধু এক মাস। 

বিচ্ছেদের এক মাসের মাথায় অভিনেতা শিয়া লা বিওফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী। কোনো গুঞ্জন নয়, মেগান ফক্স নিজেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ‘ট্রান্সফর্মার : রিভেঞ্জ অব দ্য ফলেন’ সিনেমায় শিয়ার সঙ্গে একসঙ্গে অভিনয় করেছিলেন মেগান। তাবে তাদের অনস্ক্রিনের প্রেম যে অফ স্ক্রিন পর্যন্ত গড়াবে, তা ভেবেছিল কয়জন! 

জনপ্রিয় উপস্থাপক এন্ডি কোহানের অনুষ্ঠান ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ অনুষ্ঠানে প্রেমের কথা স্বীকার করেন মেগান। সম্প্রতি অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিলেন এ লাস্যময়ী অভিনেত্রী। সেখানে সরাসরি তারকাদের উত্তর দেওয়ার একটি পর্ব রয়েছে। যদি উত্তরদাতা উত্তর দিতে না জানেন, তা হলে চুপ করে থাকতে হয়। অনুষ্ঠানের একটি সময় মেগান ফক্সকে প্রশ্ন করা হয়, আপনার নতুন প্রেম কেমন চলছে? এর উত্তরে, মেগান বেশ খানিকটা সময় নীরব ছিলেন। তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি কিছুক্ষণ পর বলে ওঠেন, “নতুন প্রেম ভালোই চলছে। কিন্তু আপনি (এন্ডি কোহান) কীভাবে জানলেন তা অবাক হলাম। আমি একটি রোমান্টিক সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি। মানুষটিকে আর লুকিয়ে রাখতে চাই না। তার নাম শিয়া লা বিওফ। আমি তাকে ভীষণ ভালোবাসি। প্রেমে রাজি হওয়ার আগে আমাদের সম্পর্ক ছিল অনেকটা ‘শোম্যান্স’। কারণ বিভিন্ন জায়গায় আমাদের দেখা গেছে। কিন্তু এখন এটাকে ‘ রোমান্স’ বলা যেতে পারে।”

প্রসঙ্গত, দেড় বছর প্রেম করার পর ২০২২ সালের জানুয়ারিতে মেশিন গান কেলির সঙ্গে বাগদান হয় মেগান ফক্সের। কিন্তু কিছুদিন পরই তাদের মাঝে শুরু হয় তিক্ততা। গত মাসে বাগদানের আংটি মেগান খুলে ফেলেছেন বলে খবর চাউর হয়। সেটি যে গুঞ্জন ছিল না, তা তার নতুন প্রেমের খবর দেখেই স্পষ্ট হওয়া যায়।

এর আগে আমেরিকান তারকা ব্রায়ান আস্টিন গ্রিনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মেগান ফক্স। সেই ঘরে তিন ছেলেসন্তান রয়েছে। তিনজনই মেগানের সঙ্গে থাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা