× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্স অফিস কাঁপাচ্ছে দাসারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১২:৪৭ পিএম

বক্স অফিস কাঁপাচ্ছে দাসারা

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে দক্ষিণ ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘দাসারা’। মুক্তির আগে থেকেই সিনেমাটি দর্শক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যে আলোচনার ফল মুক্তির পরেও লক্ষণীয়। মাত্র তিনদিনে সিনেমাটি এখন পর্যন্ত ভারতসহ বিশ্বব্যাপী আয় করেছে ৬৮ কোটি রুপি। যা এ বছর ‘পাঠান’ সিনেমার পরে তিন দিনে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড। 

‘দাসারা’ শুধু ভারত থেকে এখন পর্যন্ত আয় করেছে ৪৬ কোটি রুপির কাছাকাছি। যার মধ্যে প্রথম দিন আয় করেছে ২৩ কোটি রুপিরও বেশি। দ্বিতীয় দিন আয় করেছে ৯ কোটি ৭৫ লাখ। আর তৃতীয় দিন আয় বেড়েছে, সেটা ঠেকেছে ১৩ কোটি রুপিতে। বাকি ২২ কোটি রুপি আয় করেছে আমেরিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডসহ ইউরোপের বেশকিছু দেশ থেকে।

‘দাসারা’ সিনেমাটি নির্মাণ করেছেন তামিলের জনপ্রিয় নির্মাতা দেবুতন্ত শ্রীকান্ত ওড়েলা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নানি। তার নায়িকা হিসেবে পর্দায় রঙ ছড়াচ্ছেন দক্ষিণের গ্ল্যামারগার্ল কীর্তি সুরেশ। দুজনের অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকে এই সিনেমাকে অভিনেতা নানির ক্যারিয়ারের সেরা হিসেবে আখ্যায়িত করছেন। 

বলিউড বিশ্লেষক তারান আদর্শের মতে, ‘এ বছর তেলেগু ভাষার সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ‘দাসারা’ একটি দারুণ শক্তি। এই সিনেমা দিয়ে তেলেগু ইন্ডাস্ট্রি নতুন একজন নায়ক পেয়েছে। তিনি আরও বহু বছর ইন্ডাস্ট্রি রাজত্ব করবেন। সেই প্রমাণ তিনি ‘দাসারা’ সিনেমায় দিয়েছেন। তার অভিনয়, নাচ ও অ্যাকশন সবাইকে মুগ্ধ করেছে। বলতে গেলে দক্ষিণের সিনেমার ভবিষ্যৎ তিনি।’

গত ৩০ মার্চ ভারতসহ বিশ্বের ২৯টি দেশে মুক্তি পায় দাসারা। তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। গল্পে দেখা যায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা নানি ও কীর্তি সুরেশ ছোটবেলার বন্ধু। তাদের বন্ধুত্বের সম্পর্কে আরও অনেকে রয়েছেন। যাদের মধ্যে কীর্তি সুরেশ বাদে সবাই মদে আসক্ত। যার ফলে অপরাধের সঙ্গেও কম-বেশি যুক্ত সবাই। হঠাৎ পরিবার থেকে কীর্তির বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন রাতেই কীর্তির স্বামী খুন হয়। এরপর বিধবা কীর্তির কপালে কী আছে? সেসব প্রশ্ন নিয়েই এগিয়েছে দাসারার গল্প।

সিনেমাটি নির্মাণ করতে নির্মাতার খরচ হয়েছে মোট ৬৫ কোটি রুপি। মুক্তির তিন দিনের মাথায় সেই অর্থ তুলে নিয়েছে ‘দাসারা’। এখনও সপ্তাহ পার হতে ৪ দিন বাকি। সপ্তাহ শেষে এই সিনেমার আয় কোথায় গিয়ে ঠেকবে সেটাই এখন দেখার বিষয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা