× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় ভয়াবহ চুরি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৫:২৮ পিএম

অভিনেত্রী মনিরা মিঠু

অভিনেত্রী মনিরা মিঠু

দেশের ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী মনিরা মিঠু। সম্প্রতি তার বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে স্বর্ণালংকারসহ মূল্যবান সব জিনিসপত্র।

খবরটি নিজের ফেসবুক পেজের মাধ্যমে রবিবার (২ এপ্রিল) মিঠু নিজেই জানিয়েছেন সবাইকে। পোস্টে বাসার একটি ছবি দিয়ে ক্যাপশনে তিনি লেখেন,  'বাসার সবাই হাসপাতালে ছিল, আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস, গহনা, টাকা সব চুরি হয়ে গেছে।'

এসময় নিজেকে মানসিকভাবে শক্তিশালী প্রমাণ করে তিনি বলেন, 'মেরুদণ্ড তো আমার একটাই, আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব, ইনশাআল্লাহ, আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।' 

নব্বই দশক থেকে দেশের শোবিজ অঙ্গনে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী মনিরা মিঠু। দীর্ঘ এই সময়ে অসংখ্য দর্শক প্রিয় নাটকে কাজ করছেন তিনি। শুরুতে পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করলেও এখন তিনি নির্মাতাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটি নাম।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা