× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবল দল কিনলেন নাটালি পোর্টম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৪:১১ পিএম

ফুটবল দল কিনলেন নাটালি পোর্টম্যান

হলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী নাটালি পোর্টম্যান। বিভিন্ন সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের জন্য নয়, তিনি অন্য একটি কারণে এলেন আলোচনায়। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ফুটবল দল কিনে নিয়েছেন নাটালি পোর্টম্যান। আমেরিকার লস এঞ্জেলসে ‘এঞ্জেল সিটি’ নামে একটি ফুটবল দলের স্বত্বাধিকারী এ তারকা অভিনেত্রী। 

মূলত এটি একটি নারী ফুটবল দল। ২০২০ সালে প্রথম নাটালি পোর্টম্যান দলটি কিনবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে সে সময় অনেকেই বিষয়টিকে নেতিবাচকভাবে নিয়েছিল। অনেকেই ভেবেছিল এ অভিনেত্রী অলীক স্বপ্ন দেখছেন। তবে সবাইকে মিথ্যা প্রমাণ করে দলটি গত বছর আমেরিকার একটি ফুটবল লিগে তাদের যাত্রা শুরু করে দেয়। 

নাটালি পোর্টম্যানের এমন ভিন্ন যাত্রাকে এবার পর্দায় তুলে আনার দায়িত্ব নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এরই মধ্যে নির্মিত হয়েছে একটি তথ্যচিত্র। এর নাম রাখা হয়েছে ‘এঞ্জেল সিটি’। চলতি বছরের মে মাসে নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে। এতে উঠে আসবে কীভাবে অস্কারজয়ী এ অভিনেত্রী ফুটবল ক্লাবটিকে গড়ে তুলেছেন। সে সময় কিরূপ বাঁধার সম্মুখীন হয়েছেন। 

গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, দলটির পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আছেন ইসরায়েলে জন্ম নেওয়া এ অভিনেত্রী। তবে শুধু তিনি একা নন। ‘এঞ্জেল সিটি’ দলটির সঙ্গে যুক্ত আছেন বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড়। এর মধ্যে রয়েছেন- টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, জেসিকা চেস্টেইনের মতো ব্যক্তিরা। 

এদিকে বিষয়টি নিয়ে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নাটালি পোর্টম্যান জানান, ‘আমি সন্তানদের দিকে তাকালেই বুঝি ফুটবল নিয়ে তারা কেমন বুঁদ হয়ে থাকে। তারা সব সময় লিওনেল মেসি ও করিম বেঞ্জামার নাম করে চিৎকার করে। কিন্তু নারী ফুটবলারদের নিয়ে সেভাবে খুব একটা আলোচনা হয় না। তবে আমি মনে করি, সময় বদলাচ্ছে। আমাদের এ বিষয়টিতে জোর দেওয়া প্রয়োজন।’

অবশ্য নারীদের কল্যাণ কিংবা অধিকার নিয়ে সব সময় সরব নাটালি পোর্টম্যান। এর আগে হলিউডে নারীর প্রতি বিভিন্ন অবমাননাকর পরিস্থিতি নিয়ে ‘মিটু’ আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এ তারকা। 

নারী ফুটবলেও তিনি এবার অগ্রণী ভূমিকা পালন করছেন। 

প্রসঙ্গত, মাত্র ৪ বছর বয়সেই নাচ শেখার তালিম গ্রহণ করে। তবে নাচের সঙ্গে সঙ্গে ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল প্রবল। কিন্তু তাই বলে শিশুশিল্পী হিসেবে অভিনয়? সরাসরি না করে দেয় সেদিনের ছোট্ট নাটালি। কারণ সে স্বপ্ন দেখত একজন বড় অভিনেত্রী হবে। আর হলোও তাই। ‘স্টার ওয়ার্স’ ত্রয়ী-তে পাদমে আমিদালা চরিত্রে অভিনয় করে পুরো দুনিয়াজুড়ে জনপ্রিয়তা পেয়ে যান নাটালি পোর্টম্যান। পরে ২০১১ সালে তিনি ‘ব্লাক সোয়ান’ ছবিতে অভিনয় করার জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা