× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আতিয়া আনিসার দশ গান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৩:৩৮ পিএম

আতিয়া আনিসার দশ গান

 ‘প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়’ এমন কথার মিষ্টি রোমান্টিক গানে মেতেছে তরুণ-তরুণী থেকে শুরু করে পুরো দেশ! গেল বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার এ গান দিয়ে তুমুল জনপ্রিয়তা পান আতিয়া আনিসা। গানটি সুপার হিট হওয়ার পর স্টেজ মৌসুমে দুর্দান্ত ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।

আনিসার ভাষ্যমতে, তার সংগীতজীবনের এখন পর্যন্ত সেরা ব্যস্ততম স্টেজ শোর মৌসুম কাটল। তিনি যেখানে গেছেন সেখানেই সবাই ‘চলো নিরালায়’ শুনতে চেয়েছেন। আনিসাও হতাশ করেননি। মন-প্রাণ উজাড় করে গেয়েছেন গেল বছরের সেরা জনপ্রিয় গানটি। 

সেই আনিসা ওই এক গান নিয়েই বসে নেই। তিনি জানান, নতুন নতুন গান গাওয়ার ক্ষেত্রেও তার ব্যস্ততা বেড়েছে। আগামী ঈদকে কেন্দ্র করে দশটি নতুন গান প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কবে কোন গানটি প্রকাশ পাবে তা নিয়ে এখনও নিশ্চিত নন আনিসা। এরই মধ্যে দশটি গানেরই রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন তিনি। গানগুলোর সুর করেছেন ইমন সাহা, মুহিন খান, আহম্মেদ হুমায়ুন, জাহিদ নীরব, মিলন মাহমুদসহ আরও বেশ কয়েকজন। 

গানগুলো লিখেছেন আহমেদ রিজভী, এমএ আলম শুভসহ আরও বেশ কয়েকজন গীতিকার। নতুন গানগুলো প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘এরই মধ্যে আগামী ঈদকে কেন্দ্র করে সিনেমা, ইউটিউব এবং নাটকের জন্য দশটি গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছি। প্রত্যেক গানের গীতিকার, সুরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে আমি তাদের লেখা গান, সুর করা গান গাইতে পেরেছি। প্রতিটি গানই আমি অনেক মনোযোগ দিয়ে গাইবার চেষ্টা করেছি। প্রত্যেকটি গানেরই কথা ও সুর চমৎকার। তবে কবে কোন গান প্রকাশ পাবে তা এখনও আমি জানি না। আশা করা যাচ্ছে সবগুলো গানই ঈদের আগে এবং ঈদের সময়ই প্রকাশ পাবে। গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

আজ আনিসার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনের আয়োজন নিয়ে গায়িকা বলেন, ‘এবারের জন্মদিনের পুরোটা সময়ই পরিবারের সঙ্গে কাটবে। যেহেতু রোজার মাস, তাই ইফতারি পরিবারের সঙ্গেই করব। গত বছর আমার বন্ধুরা সারপ্রাইজ দিয়েছিল। এ বছর কী হয় আমার জানা নেই। সবার কাছে দোয়া চাই আগামীতে যেন ভালো ভালো গান উপহার দিতে পারি।’ 

আতিয়া আনিসা ২০১৭-এর ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’খ্যাত একজন সংগীতশিল্পী। সর্বশেষ আনিসার কণ্ঠে ‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মের ‘জাদুর আয়না’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পায়। আসিফ আকবরের সঙ্গে তৃতীয় দ্বৈত গান ‘হৃদয় শুধু জানে’ও সম্প্রতি প্রকাশিত হয়েছে। এর আগে আসিফ আকবরের সঙ্গে ‘ভালোবাসি তোমাকেই’ ও ‘আমি একটা আকাশ কিনতে চাই’ গানে শ্রোতারা পেয়েছিলেন আনিসাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা