× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার আসছে অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-২’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৩:২৭ পিএম

এবার আসছে অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-২’

দীর্ঘদিন পর গত বছরের ডিসেম্বরে ‘ফিনিক্সের ডায়েরি-১’ নামের নতুন অ্যালবাম মুক্তি দেয় দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’। অ্যালবামটি নির্মাণ করতে সময় লাগে তাদের সাত বছর। তবে এবার বছর না ঘুরতেই নতুন অ্যালবাম নিয়ে হাজির দলটি। এটি হতে যাচ্ছে ফিনিক্সের ডায়েরির সিক্যুয়েল। যার নাম ‘ফিনিক্সের ডায়েরি-২’।

অর্থহীনের নতুন অ্যালবামের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার টিটু। তিনি বলেন, ‘ফিনিক্সের ডায়েরি-১ অ্যালবামটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা এখনও এই অ্যালবাম নিয়ে দর্শকদের কাছ থেকে পজিটিভ রিভিউ পাই। এখন তারা ফিনিক্সের ডায়েরি-২ অ্যালবাম সম্পর্কে জানতে চাচ্ছে। তাই আমরা দ্বিতীয় পর্বের জন্য দ্রুত কাজ শুরু করতে যাচ্ছি।’ 

দ্বিতীয় অ্যালবামে কয়টি গান থাকবে ও কবে নাগাদ শুরু হবে গান তৈরির কাজ? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফিনিক্সের ডায়েরি-২ অ্যালবামের গান রেকর্ডিং রমজানের ঈদের পরই শুরু হবে। এখন লিরিক্সের কাজ চলছে। সবাই মিলে গানগুলোর কথা নিয়ে ব্যস্ত সময় পার করছি। যার কারণে ঈদের আগে নতুন কোনো কনসার্টেও যুক্ত হবে না ‘অর্থহীন’।

তিনি আরও জানান, নতুন এই অ্যালবামে সাত থেকে আটটি গান রাখা হবে। যেখানে সব গানই রক ধাঁচের। এ ছাড়া পুরোনো অ্যালবাম থেকেও নতুন করে কিছু গান থাকতে পারে। সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শ্রোতা-দর্শকদের জন্য নতুন একটি চমক থাকবে এটি নিশ্চিত।

সম্প্রতি অর্থহীন ছেড়ে আলোচনার জন্ম দিয়েছেন লিড গিটারিস্ট ও কিবোর্ডিস্ট শিশির। ২০০৩ সাল থেকে শিশির অর্থহীন ব্যান্ডের সঙ্গে নিয়মিত পারফর্ম করতেন। এবার তাকে ছাড়াই হতে যাচ্ছে দলটির প্রথম অ্যালবাম। এ ছাড়া আগামী ২৮ এপ্রিল কক্সবাজারে একটি কনসার্ট করবে ‘অর্থহীন’। নতুন অ্যালবাম কনসার্টের ব্যস্ততার ভিড়ে দলটিতে নতুন সদস্য নেওয়া হয়েছে কি না জানতে চাইলে টিটু বলেন, ‘এর আগেও অর্থহীন ব্যান্ড তিনজন সদস্য নিয়ে তাদের সব ধরনের কার্যক্রম চালিয়েছে। দলটির জন্য এটি নতুন কিছু না। আমরা এখনও নতুন কোনো সদস্য নিচ্ছি না। সামনের কাজগুলোর জন্য আমরা কিছু মেম্বার হায়ার করব। তাদের দিয়েই কনসার্টসহ বিভিন্ন প্রোগ্রাম করব। এরপর আনুষ্ঠানিকভাবে সদস্য নেওয়ার ঘোষণা দেওয়া হবে। তার আগ পর্যন্ত বেজ বাবা সুমন, মার্ক ডন ও মহান ফাহিমকে নিয়ে দলটি চলবে।’ ‍

শিশিরেরও আগে ২০১৫ সালে অর্থহীন ব্যান্ড ছেড়ে দেন রিফ আল হাসান রাফা। তিনি চলে যাওয়ার পর দীর্ঘ সময় ব্যান্ডটি নিজেদের সঙ্গে যুদ্ধ করেন। এরপর দলটির দল নেতা বেজবাবা সুমন অসুস্থ থাকায় দলটির কার্জক্রম অনেকটাই কমে যায়। ২০২১ সালে সুমন সুস্থ হয়ে ফিরে এলে আবারও কার্যক্রম শুরু করে অর্থহীন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা