× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লাস সাইজ নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২২ ২২:৩৪ পিএম

প্লাস সাইজ নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা

আমাদের সমাজে বডি শেমিং নিয়ে অসম্মানজনক মন্তব্য প্রায়ই শোনা যায়। সমাজের এই ধারার পরিবর্তনের লক্ষ্যে স্থূলকায় নারীদের নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে সুন্দরী প্রতিযোগিতা। এর নাম দেওয়া হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’। রিয়েল হিরোজ এক্স প্রো অ্যান্ড কমিউনিকেশনসের উদ্যোগে শুরু হয়েছে প্রতিযোগিতাটি।

অডিশন ও গ্রুমিং পর্ব শেষে বর্তমানে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল সিলেকশন চলছে বলে জানা গেছে। ফাইনালে বিজয়ীকে ঢাকা টু দুবাই ট্যুরের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে উপহারসামগ্রী দেয়া হবে। এছাড়া অভিনয়ের সুযোগসহ র‌্যাম্পে হাঁটার সুযোগ পাবেন বিজয়ীরা।

‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে অডিশন দিয়েছেন ৩০০ জন। তাদের মধ্য থেকে বাছাই করে ৭০ জনকে পরবর্তী রাউন্ডে আনা হয়। সেই অডিশনে বিচারক হিসেবে ছিলেন চিত্রনায়িকা রোজিনা, নির্মাতা চয়নিকা চৌধুরী, চিত্রনায়ক ইমনসহ আরও কয়েকজন।

আয়োজক প্রতিষ্ঠানের প্রধান মালা খন্দকার বলেন, ‘আমাদের প্রথম স্লোগান- ‘বডি শেমিং বন্ধ করো’। সুতরাং প্রতিযোগীদের মধ্যে কে কতটা ফর্সা, কতটা মোটা, কার উচ্চতা কত, এসব গুরুত্ব দিচ্ছি না। আন্তর্জাতিক কিছু নিয়ম অনুযায়ী আমরা সিলেকশন করছি। তাদের মধ্যে আমরা নাচ, গান, আবৃত্তি, ক্যাটওয়াক ইত্যাদি বিষয়গুলো বিচার করছি। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি প্রতিযোগীদের আত্মবিশ্বাস বাড়ানোর দিকে। এখান থেকে বের হওয়ার পর তারা যেন সুন্দরভাবে, আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে পারে।’

আয়োজক আরও জানান, ভবিষ্যতে পুরুষদের নিয়েও এরকম প্রতিযোগিতার আয়োজন করা হবে।

অংশ নেওয়া এক প্রতিযোগী বলেন, ‘আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করি। কিন্তু যখনই কোনো লাইভে অংশ নেই, তখনই শুনতে হয় এত মোটা একটা মেয়েকে দিয়ে কেন লাইভ করানো হচ্ছে! এই প্রতিযোগিতায় এসে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এমন পোশাক আমি কখনো পরিনি। কিন্তু এখন পরে সাবলীলভাবে কথা বলছি, এটাই পরিবর্তন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা