× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পী সমিতি থেকে সদস্যপদ হারাতে যাচ্ছেন জায়েদ খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ২২:০০ পিএম

শিল্পী সমিতি থেকে সদস্যপদ হারাতে যাচ্ছেন জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সব সময় তিনি সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ঠিক আবারও তিনি আলোচনায় এলেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ হারানোর পর এবার সদস্যপদও স্থগিত হচ্ছে চিত্রনায়ক জায়েদ খানের। চেয়ার হারানোর পর অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি সদস্যপদটাও বুঝি হারাচ্ছেন। দেরিতে হলেও তা এবার সত্যি হতে চলেছে। 

কাঞ্চন-নিপুণ পরিষদ শিল্পী সমিতির দায়িত্ব নেওয়ার বছর ঘুরতেই স্থগিত হতে যাচ্ছে দুবারের সাধারণ সম্পাদক থাকা জায়েদ খানের সদস্যপদ। আগামী রবিবার শিল্পী সমিতির সভা ডেকেছে বর্তমান কমিটি। যে সভার মূল আলোচ্য বিষয় জায়েদ খান। জানা গেছে, এই সভা থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে জায়েদ খানের সদস্যপদ স্থগিতের।

যদিও বিষয়টি নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি বর্তমান কমিটির কোনো সদস্য। এ নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাননি তিনি।

২০০৮ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন জায়েদ খান। এরপর দুই মেয়াদে ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। ২০২২ অনুষ্ঠিত প্রাথমিকভাবে তিনি বিজয়ী হলেও অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগে বাতিল হয়।

সিনেমাসংশ্লিষ্টরা মনে করছেন, আসছে বছর নির্বাচনে আবারও সাধারণ সম্পাদকের পদে লড়বেন জায়েদ খান। কিন্তু রবিবারের সভায় যদি সদস্যপদ স্থগিত হয় তাহলে আগামী নির্বাচনে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা