× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার 'কাবুলিওয়ালা' হয়ে আসছেন মিঠুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৬:৪৩ পিএম

এবার 'কাবুলিওয়ালা' হয়ে আসছেন মিঠুন

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি কাবুলিওয়ালা। সেই সৃষ্টিকে নতুন করে মনে করিয়ে দিতে আবারও আসছেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো তে তিনি ভারতীয় এক গণমাধ্যমকে জানান এই খবর। ছবির জন্য নিজের প্রস্তুতি যেমন শুরু করছেন তেমনই গল্পও বারবার ঝালিয়ে নিচ্ছেন মহাগুরু। 

রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্পকে সামনে রেখেই সিনেমার গল্প সাজাচ্ছেন পরিচালক সুমন ঘোষ। জোর দিচ্ছেন কাস্টিং এও। যদিও এখনও কাস্টিং তালিকা ঠিক হয়নি। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

জানা গেছে, কলকাতা ছাড়াও লাদাখ এবং আফগানিস্তানে ছবির শ্যুটিং হবে। যদিও শুটিংয়ের তারিখ এখনও চূড়ান্ত নয়।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে ‘নোবেল চোর’ ছবিতে সুমনের পরিচালনায় অভিনয় করেছিলেন মিঠুন। সেদিক থেকে প্রায় ১১ বছর পর আবার পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এ অভিনেতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা